News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই ও বড়জলা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল সিপিএম, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে নীরব বিরোধীরা ভোট চাইবেন কিভাবে ঃ খগেন দাস
Image

খোয়াই ও বড়জলা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল সিপিএম, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে নীরব বিরোধীরা ভোট চাইবেন কিভাবে ঃ খগেন দাস

left largeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ রাজ্যের দুটি আসনে উপনির্বাচন ঘোষণা হতেই প্রার্থীদের নাম প্রকাশ করল বামফ্রন্ট৷ চার বড়জলা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী হিসেবে ঝুমু সরকার এবং ২৫ খোয়াই কেন্দ্রে বিশ্বজিৎ দত্তের নাম ঘোষণা করা হয়েছে৷ সোমবার রাতে সাংবাদিক সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান খগেন দাস৷
এদিন তিনি বলেন, কংগ্রেসের বিধায়ক জীতেন সরকার পদত্যাগ করায় এবং রাজ্য মুখ্যসচেতক সমীর দেবসরকার প্রয়াত হওয়ায় বড়জলা এবং খোয়াই আসনটি শূন্য হয়ে পড়ে৷ এই দুই আসনে আগামী ১৯ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷ তিনি দাবি করে বলেন, খোয়াইতে গত বারের তুলনায় আরো বেশি মার্জিনে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী জয়ী হবেন৷ এদিকে, গত বিধানসভা নির্বাচনে বড়জলা কেন্দ্রে অল্প মার্জিনে পরাজিত হয়েছিলেন সিপিএম প্রার্থী৷ এদিন খগেনবাবু দাবি করে বলেন, উপনির্বাচনে বড়জলা কেন্দ্রে বিশাল ব্যবধানে বামফ্রন্ট মনোনীত প্রার্থী জয়ী হবেন৷ উন্নয়ন এবং শান্তি উপনির্বাচনে প্রচারের মূল বিষয় হবে বলে জানান তিনি৷ তাঁর দাবি উগ্রপন্থার দমন করে রাজ্যে শান্তি শৃঙ্খলা বামফ্রন্ট সরকার বজায় রেখেছে তা গোটা দেশের মধ্যে বিরল৷ শুধু তাই নয়, কেন্দ্রীয় বঞ্চনা এবং সীমিত ক্ষমতার মধ্যেও রাজ্যের উন্নয়নের গতি ধারা বামফ্রন্ট সরকার যেভাবে বজায় রেখেছে তাও দেশে নজির সৃষ্টি করেছে৷ তিনি দাবি করে বলেন, বিরোধী দল কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখে কুলুপ এঁটে বসে আছে৷ তাই ভোটারদের কাছে ভোট চাইবেন কিভাবে সে বিষয়ে খগেনবাবু বিরোধীদের কটাক্ষ করেন৷ ১৯৮৮ সালের উগ্রপন্থীদের মদত নিয়ে বামফ্রন্টকে পরাস্থ করা হয়েছিল৷ তাতে তৎকালীন কেন্দ্রীয় সরকারেরও সহযোগিতা ছিল বলেন অভিযোগ করেন খগেনবাবু৷ তিনি দাবি করে বলেন, কিছু কিছু শক্তি আছে বিরোধী দলগুলির মধ্যে যারা অশান্তির বাতাবরণ সৃষ্টির অপচেষ্টা প্রতিনিয়ত করে চলেছে৷ উপনির্বাচনে গণদেবতারা এর জবাব দেবেন বলে তিনি আশাবাদী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top