News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই ও বড়জলা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল সিপিএম, বিরোধী দলগুলিকে প্রার্থী না দিতে আহ্বান জানালেন সুদীপ বর্মন
Image

খোয়াই ও বড়জলা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল সিপিএম, বিরোধী দলগুলিকে প্রার্থী না দিতে আহ্বান জানালেন সুদীপ বর্মন

tmcনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ রাজ্যে দুটি আসনে উপনির্বাচন ঘোষণা হতেই প্রার্থী ঘোষণা করল প্রদেশ তৃণমূল কংগ্রেস৷ সোমবার সাংবাদিক সম্মেলনে তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মণ প্রার্থী হিসেবে বড়জলা কেন্দ্রে প্রকাশ দাস এবং খোয়াই কেন্দ্রে মনোজ দাসের নাম ঘোষণা করলেন৷ এদিন তিনি প্রার্থী ঘোষণা করেই উপনির্বাচনে বামফ্রন্টকে পরাস্ত করতে রাজ্যের অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিকে প্রার্থী না দেওয়ার আহ্বান জানিয়েছেন৷
এদিন সুদীপবাবু বামফ্রন্টকে পরাস্ত করার লক্ষ্যে পরিকল্পনা স্পষ্ট করে দেন৷ তিনি জানান, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বদের সাথে বড়জলা এবং খোয়াই কেন্দ্রে প্রার্থী না দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে৷ এবিষয়ে তিনি জানান, সিমনা তমাকারী আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীকে পরাস্ত করার জন্য আইপিএফটিকে সুযোগ করে দিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয়নি৷ বড়জলা এবং খোয়াই কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী৷ তাই বিরোধী রাজনৈতিক দলগুলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করলে ভোট ভাগাভাগি হতে পারে সে বিষয়টি তৃণমূল কংগ্রেসকে এখন ভাবাচ্ছে৷ আর এজন্যই আগে থেকেই বিরোধী শিবিরের সমর্থন আদায়ে ময়দানে অবতীর্ণ হয়েছেন তৃণমূল কংগ্রেস এমনটাই মনে করা হচ্ছে৷
অবাম মঞ্চ শক্তিশালী করার ক্ষেত্রে তৃণমূলের মূল চিন্তার বিষয় বিজেপি সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল৷ বড়জলা কেন্দ্রে আইপিএফটি প্রতিদ্বন্দ্বতী করার সম্ভাবনা না থাকলেও বিজেপি ঐ কেন্দ্রে প্রার্থী দেবে বলেই মনে হচ্ছে৷ এদিকে, খোয়াইতে আইপিএফটি’র প্রার্থী দেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি বিজেপিও ঐ কেন্দ্রে প্রার্থী দিতে চাইবে৷ রাজনৈতিক মহলের মতে, বামফ্রন্টকে পরাস্ত করার ক্ষেত্রে অবামমঞ্চ শক্তিশালী করার লক্ষ্যে অন্তত উপনির্বাচনে বিজেপি তৃণমূলের প্রস্তাবে রাজি হবে না৷ সেক্ষেত্রে বড়জলা কেন্দ্রে বিরোধী শিবিরে ভোট ভাগাভাগি হওয়া সম্ভাবনা প্রবল৷ খোয়াই কেন্দ্রেও বিরোধী শিবিরের ভোট ভাগাভাগির বিষয়টি এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ ফলে, তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বিরোধী শিবিরের উদ্দেশ্যে যে আহ্বান রেখেছেন তা আদৌ ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top