News Flash

  • Home
  • দিনের খবর
  • অমরাবতী ড্রোন সামিট-২০২৪-এর সূচনা, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী নাইডু
Image

অমরাবতী ড্রোন সামিট-২০২৪-এর সূচনা, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী নাইডু

বিজওয়াড়া, ২২ অক্টোবর (হি.স.): অন্ধ্রপ্রদেশের বিজওয়াড়ায় দু’দিনব্যাপী অমরাবতী ড্রোন সামিট-২০২৪-এর সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। অন্ধ্রপ্রদেশ ড্রোন কর্পোরেশন আয়োজিত এই সামিটে এক হাজারেরও বেশি প্রতিনিধি এবং প্রদর্শক অংশ নেবেন। অসামরিক বিমান পরিবহণ, প্রতিরক্ষা ক্ষেত্র, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, রিসার্চ স্কলার এবং শিল্পোদ্যোগীরা একত্রিত হবেন এখানে। ড্রোন তৈরিতে বিনিয়োগ বৃদ্ধি, এই সংক্রান্ত প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য মঞ্চ তৈরি, ইনোভেশন হাবের মাধ্যমেড্রোন ইকো-সিস্টেম গড়ে তোলার কৌশল নির্মানই এই সম্মেলনের লক্ষ্য। বিজয়ওয়াড়ার কৃষ্ণা নদীর তীরে পাঁচ হাজারেরও বেশি ড্রোন বৃহত্তম প্রদর্শনীতে অংশ নেবে।  

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেছেন, “আমরা এখানে ধারণার প্রমাণ তৈরি করব। একটি হল সাশ্রয়ী সমাধান এবং সাশ্রয়ী মূল্যের। একবার যদি আমরা এটিকে বড় করি তাহলে স্বয়ংক্রিয়ভাবে খরচ কমে যাবে। অবশেষে, ভারত সেরা সুবিধা পেতে চলেছে। আমরা ড্রোন ব্যবহার করতে যাচ্ছি, আমরা কাজ করছি, এটা জনগণের স্বার্থে, বিশেষ করে কৃষকরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, আমরা সেই সময়ে বিশাখাপত্তনমে একটি এগ্রিটেক মিটিং করেছি।”

Releated Posts

বুদ্ধ পূর্ণিমায় অহিংসা ও শান্তির বার্তা, গৌতম বুদ্ধের শিক্ষাকে স্মরণ করলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মহাত্মা রাহুল গান্ধী গৌতম বুদ্ধের শিক্ষা ও দর্শনকে মানবজাতির…

ByByTaniya Chakraborty May 1, 2026

রাজস্থানে জনগণনা ২০২৭ শুরু, স্ব-নথিভুক্তির মাধ্যমে উদ্বোধন করলেন রাজ্যপাল

জয়পুর, ১ মে(আইএএনএস): রাজস্থানে জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যপাল হরিভাউ বাগড়ে। শুক্রবার লোক ভবনে স্ব-নথিভুক্তি…

ByByTaniya Chakraborty May 1, 2026

উত্তরপ্রদেশে ঝড়-বৃষ্টিতে ২ দিনে ২৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত বহু এলাকা; সহায়তার আশ্বাস যোগীর

লখনউ, ১ মে (আইএএনএস):   প্রবল ঝড়, ভারী বৃষ্টি এবং বজ্রপাতের জেরে গত দুই দিনে উত্তরপ্রদেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি…

ByByTaniya Chakraborty May 1, 2026

‘অপারেশন সিঁদুর’ সন্ত্রাসের বিরুদ্ধে কূটনৈতিক বক্তব্য থেকে সরাসরি পদক্ষেপে রূপান্তরের বার্তা: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে এখন আর…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top