News Flash

  • Home
  • দিনের খবর
  • আশফাক উল্লাহ খানের জীবন তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে, শ্রদ্ধা অমিত শাহর
Image

আশফাক উল্লাহ খানের জীবন তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে, শ্রদ্ধা অমিত শাহর

কলকাতা, ২২ অক্টোবর (হি.স.): শহীদ আশফাক উল্লাহ খানের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মঙ্গলবার অমিতবাবু এক্সবার্তায় লিখেছেন, “অমর শহীদ আশফাক উল্লাহ খানের জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। আশফাক জি, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা, কাকোরি ট্রেন আক্রমনের মাধ্যমে ব্রিটিশদের মধ্যে ভয় তৈরি করেছিলেন। তাঁর বিপ্লবী চিন্তাভাবনা এবং কবিতাগুলি ভারত মাতার স্বাধীনতার জন্য তরুণদের অনুপ্রাণিত করার একটি শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে। মহান বিপ্লবী আশফাক উল্লাহ খানের জীবন তরুণদের সর্বদা দেশপ্রেমের পথে পরিচালিত করবে।”

প্রসঙ্গত, ১৯২৫-এর ৮ আগস্ট আসফাকউল্লা খান এবং অন্য আটজন রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে ট্রেন লুট করেন। অন্যরা হলেন বারানসি থেকে রাজেন্দ্র লাহিড়ী, বাংলা থেকে শচীন্দ্র নাথ বকসি ও কেশব চক্রবর্তী, উন্নাও থেকে চন্দ্রশেখর আজাদ, রাইবেরেলি থেকে বনওয়ারী লাল, ইটাওয়া থেকে মুকুন্দি লাল, বেনারস থেকে মন্মথ নাথ গুপ্ত এবং শাহজাহানপুর থেকে মুরারি লাল।আসফাকউল্লা খানকে (২২ অক্টোবর ১৯০০ – ১৯ ডিসেম্বর ১৯২৭) ফাঁসি দেওয়া হয়।আসফাকউল্লা খান এবং তাঁর সহকর্মীদের কাজ নিয়ে চলচ্চিত্র ‘রঙ দে বাসন্তী’-তে চিত্রিত করা হয়েছে। তাঁর চরিত্রে অভিনয় করেছেন কুনাল কাপুর।

Releated Posts

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026

উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে গড়ে উঠছে নিউ জলপাইগুড়ি স্টেশন

গুয়াহাটি, ৩০ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের প্রবেশদ্বার হিসেবে নিউ জলপাইগুড়ি রেলস্টেশনকে আরও আধুনিক করে…

ByByNews Desk Aug 30, 2026

নুন কুনের কাছে ১৮,৬০০ ফুট উচ্চতায় সাহসী উদ্ধার অভিযান, প্রাণ বাঁচাল সেনার এভিয়েশন দল

শ্রীনগর, ৩০ আগস্ট (আইএএনএস): নুন কুন পর্বতশ্রেণির কাছে ১৮,৬০০ ফুট উচ্চতায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সফলভাবে এক ব্যক্তিকে উদ্ধার…

ByByNews Desk Aug 30, 2026

টিএমসিপি-র সমাবেশে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ, মমতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ অধিকারীর

কলকাতা, ২৯ আগস্ট (আইএএনএস): তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের সমাবেশে কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top