News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্চম জাতীয় জল পুরষ্কার প্রদান করলেন রাষ্ট্রপতি, রাজ্য বিভাগে সেরা ওডিশা
Image

পঞ্চম জাতীয় জল পুরষ্কার প্রদান করলেন রাষ্ট্রপতি, রাজ্য বিভাগে সেরা ওডিশা

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার নতুন দিল্লিতে পঞ্চম জাতীয় জল পুরস্কার ২০২৩ প্রদান করেছেন। ৯টি বিভাগে ৩৮ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে সেরা রাজ্য, সেরা জেলা, সেরা গ্রাম পঞ্চায়েত, সেরা পুরসভা, সেরা জল ব্যবহারকারী সংস্থা এবং সেরা নাগরিক সমাজ সহ ৯টি বিভাগ। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু বলেন, সরকার জল জীবন মিশনের অধীনে সমগ্র দেশে ৭৮ শতাংশেরও বেশি গ্রামীণ পরিবারকে নলের মাধ্যমে জলের সংযোগ প্রদান করেছে।

রাষ্ট্রপতি বলেন, ২০১৯ সালে যখন মিশন চালু হয়েছিল, তখন মাত্র ১৭ শতাংশ গ্রামীণ পরিবারের নিরাপদ জলের সুবিধা ছিল।রাষ্ট্রপতি মুর্মু যোগ করেছেন, জল জীবন মিশনের কারণে গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষের জীবনে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি উল্লেখ করেছেন, জল সংরক্ষণে রাজ্য সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি মুর্মু দেশের ভূগর্ভস্থ জলের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেরা রাজ্যের বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে ওডিশা এবং দ্বিতীয় পুরস্কার উত্তর প্রদেশকে দেওয়া হয়েছে। গুজরাট ও পুদুচেরি যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে। প্রত্যেক পুরস্কার বিজয়ীকে একটি সম্মাননা পত্র ও একটি ট্রফির পাশাপাশি কিছু ক্যাটাগরিতে নগদ পুরস্কার প্রদান করা হয়।

Releated Posts

খেলনা রফতানি ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নিন, মান নিয়ন্ত্রণে কোনও ছাড় নয়: শিল্পকে আশ্বাস পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের খেলনা প্রস্তুতকারকদের বিশ্ববাজারের বাড়তে থাকা সুযোগ কাজে লাগিয়ে আগামী চার বছরে রফতানি ১০…

ByByNews Desk Jul 4, 2026

বার্ষিক শীর্ষ সম্মেলনে ‘আমার বন্ধু’ মোদীকে স্বাগত জানাতে পেরে সম্মানিত: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ

ক্যানবেরা, ৪ জুলাই (আইএএনএস): আগামী ৮ থেকে ১০ জুলাই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে অনুষ্ঠিতব্য…

ByByNews Desk Jul 4, 2026

স্বামী বিবেকানন্দের প্রখর মেধা ও অনুপ্রেরণাদায়ক ভাবনা আজও কোটি তরুণের পথপ্রদর্শক: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): স্বামী বিবেকানন্দের মহাসমাধি দিবস উপলক্ষে শনিবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতীয়…

ByByNews Desk Jul 4, 2026

রাম মন্দির অনুদান কেলেঙ্কারি নিয়ে আরএসে-এর ‘দেরিতে অবস্থান’, প্রশ্ন তুলল কংগ্রেস ও শিবসেনা-ইউবিটি

নতুন দিল্লি, ৩ জুলাই (আইএএনএস): রাম মন্দিরে অনুদান ও ভোগের অর্থে কথিত আর্থিক অনিয়মের ঘটনায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top