News Flash

  • Home
  • দিনের খবর
  • উপ নির্বাচনের আগে সিভিক নিয়ে চাপ বাড়াতে কমিশনের দ্বারস্থ বিজেপি
Image

উপ নির্বাচনের আগে সিভিক নিয়ে চাপ বাড়াতে কমিশনের দ্বারস্থ বিজেপি

কলকাতা, ২১ অক্টোবর(হি.স.):  সোমবার নির্বাচন কমিশনের কাছে একগুচ্ছ দাবি নিয়ে পৌঁছায় রাজ্য বিজেপি। বিজেপির প্রতিনিধিরা, শিশির বাজোরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায় ও প্রতাপ বন্দ্যোপাধ্যায়, কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর দীর্ঘ সময় ধরে তাঁদের অভিযোগ তুলে ধরেন।

তাদের প্রথম দাবি ছিল, রাজ্য পুলিশের উপর আস্থা হারিয়েছে সাধারণ মানুষ, তাই পুরো নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দ্বারা পরিচালিত হওয়া উচিত। বিজেপির পক্ষ থেকে কমিশনকে জানানো হয়, সাধারণ মানুষের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে।

এছাড়াও, সিভিক ভলেন্টিয়ারদের কোনোভাবেই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ না করার বিষয়ে কমিশনকে সতর্ক করা হয়।

এদিকে, রাজ্যের ছয়টি জেলায় উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন নির্ঘণ্ট প্রকাশ করেছে। ইতিমধ্যে বিজেপি ও তৃণমূল নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে এবং এলাকায় প্রচার চলছে জোর কদমে।

Releated Posts

উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে গড়ে উঠছে নিউ জলপাইগুড়ি স্টেশন

গুয়াহাটি, ৩০ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের প্রবেশদ্বার হিসেবে নিউ জলপাইগুড়ি রেলস্টেশনকে আরও আধুনিক করে…

ByByNews Desk Aug 30, 2026

নুন কুনের কাছে ১৮,৬০০ ফুট উচ্চতায় সাহসী উদ্ধার অভিযান, প্রাণ বাঁচাল সেনার এভিয়েশন দল

শ্রীনগর, ৩০ আগস্ট (আইএএনএস): নুন কুন পর্বতশ্রেণির কাছে ১৮,৬০০ ফুট উচ্চতায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সফলভাবে এক ব্যক্তিকে উদ্ধার…

ByByNews Desk Aug 30, 2026

টিএমসিপি-র সমাবেশে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ, মমতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ অধিকারীর

কলকাতা, ২৯ আগস্ট (আইএএনএস): তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের সমাবেশে কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 29, 2026

দুর্গাপুজোয় মাংস বিক্রি নিয়ে ভিএইচপির ‘নির্দেশিকা’, বাংলায় শুরু রাজনৈতিক বিতর্ক

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্গাপুজো উদযাপন নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর জারি করা একগুচ্ছ ‘নির্দেশিকা’ ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top