News Flash

  • Home
  • দিনের খবর
  • বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: ২৩ থেকে ২৫ অক্টোবর ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা
Image

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: ২৩ থেকে ২৫ অক্টোবর ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা

কলকাতা, ২১ অক্টোবর(হি.স.): সোমবার সকালে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং সকাল সাড়ে ১১ টার সময় এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী ২২ অক্টোবর এটি গভীর নিম্নচাপে এবং ২৩ অক্টোবর এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে নর্থ উড়িষ্যা ও সাগর আইল্যান্ডের দিকে এগিয়ে যাবে। ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালে এটি উপকূল অতিক্রম করবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে এবং ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২৩ অক্টোবর থেকে উপকূল অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হবে, এবং ২৪ ও ২৫ অক্টোবর এই দুটি দিন সবচেয়ে খারাপ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া ও বাঁকুড়াতে ভারী বৃষ্টি হতে পারে।

উপকূলে বাতাসের গতিবেগ ১১০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। এর ফলে গাছপালা ভেঙে পড়তে পারে, কাঁচা রাস্তা ও কুঁড়েঘর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কংসাবতী ও দামোদর নদীর জল বৃদ্ধি পেতে পারে। কলকাতায় ২৩ অক্টোবর মেঘলা আকাশ এবং এক-দুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ২৪ ও ২৫ অক্টোবর ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

Releated Posts

কাঠুয়ায় খাদে পড়ল তীর্থযাত্রীবোঝাই মিনিবাস, আহত ২৩

জম্মু, ২৪ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় বুধবার তীর্থযাত্রীবোঝাই একটি মিনিবাস খাদে পড়ে অন্তত ২৩ জন…

ByByNews Desk Jun 24, 2026

আমতা বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতা এলাকায় ২০২২ সালের বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার…

ByByNews Desk Jun 24, 2026

মহররম উপলক্ষে শ্রীনগরে শিয়া মুসলিমদের শোকমিছিল, কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনের

শ্রীনগর, ২৪ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে বুধবার মহররম উপলক্ষে শতাধিক শিয়া মুসলিম শোকমিছিলে অংশ নেন। শান্তিপূর্ণভাবে…

ByByNews Desk Jun 24, 2026

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…

ByBySandeep Biswas Jun 23, 2026
Scroll to Top