News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে দূষণ রুখতে ১০ বছরে কিছুই করেনি কেজরিওয়াল সরকার : বীরেন্দ্র সচদেবা
Image

দিল্লিতে দূষণ রুখতে ১০ বছরে কিছুই করেনি কেজরিওয়াল সরকার : বীরেন্দ্র সচদেবা

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): দিল্লিতে দূষণ পরিস্থিতির জন্য দিল্লি সরকারের তীব্র সমালোচনা করলেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা। সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরেন্দ্র সচদেবা বলেছেন, দিল্লিতে দূষণ রুখতে ১০ বছরে কিছুই করেনি কেজরিওয়াল সরকার। অক্টোবর মাসেই দূষণের কবলে রাজধানী দিল্লি। দূষিত হয়ে উঠেছে যমুনা নদীর জলও। এই পরিস্থিতির মধ্যেই বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে শুরু হয়েছে বাক-যুদ্ধ।

এই পরিস্থিতিতে সোমবার সকালে দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেছেন, “জাতীয় রাজধানীতে প্রচণ্ড ধোঁয়াশা রয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের শাসনে দিল্লির অবস্থা খারাপ হয়েছে। গত ১০ বছরে তাঁরা দিল্লির দূষণ নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ নেয়নি। এএপি সরকার অনেক দুর্নীতি করেছে। দিল্লিতে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টগুলি কাজ করছে না, যে কারণে যমুনা নদীর উপর বিষাক্ত ফেনা ভাসতে দেখা যাচ্ছে। দিল্লিতে প্রতিদিন ৩১০০ টন সিএন্ডডি বর্জ্য অপরিশোধিত রেখে দেওয়া হচ্ছে। দিল্লিতে দূষণ বৃদ্ধির জন্য তাঁরা পঞ্জাব থেকে খড়বিচুলি পোড়ানোকে দায়ী করছেন না এবং পঞ্জাব সরকারের অদক্ষতা আড়াল করছেন।”

Releated Posts

মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Jun 24, 2026

বিহারের পূর্ব চম্পারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪

পাটনা, ২৪ জুন (আইএএনএস): বিহারের পূর্ব চম্পারণ জেলায় বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং…

ByByNews Desk Jun 24, 2026

কাঠুয়ায় খাদে পড়ল তীর্থযাত্রীবোঝাই মিনিবাস, আহত ২৩

জম্মু, ২৪ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় বুধবার তীর্থযাত্রীবোঝাই একটি মিনিবাস খাদে পড়ে অন্তত ২৩ জন…

ByByNews Desk Jun 24, 2026

আমতা বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতা এলাকায় ২০২২ সালের বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top