News Flash

  • Home
  • প্রধান খবর
  • জম্মু ও কাশ্মীরের গাণ্ডেরবালে সন্ত্রাসবাদী হামলায় নিহত ৭ জন
Image

জম্মু ও কাশ্মীরের গাণ্ডেরবালে সন্ত্রাসবাদী হামলায় নিহত ৭ জন

শ্রীনগর, ২১ অক্টোবর (হি.স.): রবিবার রাতে জম্মু ও কাশ্মীরের গাণ্ডেরবাল জেলার গগনগীর এলাকায় সন্ত্রাসবাদী হামলা হয়। এই হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের সবাইকে শ্রীনগর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে একজন ডাক্তার রয়েছেন। বাকিরা শ্রমিক।

জানা যাচ্ছে, ওই এলাকায় টানেল নির্মাণের কাজ চলছিল। সেইসময়ই এই সন্ত্রাসবাদী হামলা হয়। হামলার পরপরই জওয়ানরা পুরো এলাকা ঘিরে ফেলে। সন্ত্রাসবাদীদের ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছন কাশ্মীরের আইজি। উল্লেখ্য, যে এলাকায় সন্ত্রাসবাদী হামলা হয়েছে সেটি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর গাণ্ডেরবাল বিধানসভা কেন্দ্রে পড়ে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই হামলার নিন্দা করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Releated Posts

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026

‘রাজনীতি এখন স্বার্থের খেলায় পরিণত হয়েছে’, সমাজ থেকেই পরিবর্তনের ডাক মোহন ভাগবতের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): রাজনীতি এখন অনেকটাই “স্বার্থের খেলায়” পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)…

ByByNews Desk Aug 30, 2026

ধর্মের নামে বিদ্বেষ প্রত্যাখ্যান, বিশ্বজুড়ে ঐক্য ও সম্প্রীতির ডাক ধর্মীয় নেতাদের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): ধর্মের নামে বিদ্বেষ, অপমান, অমানবিকীকরণ ও হিংসাকে প্রত্যাখ্যান করে বিশ্বজুড়ে সম্প্রীতি, পারস্পরিক সম্মান ও…

ByByNews Desk Aug 30, 2026

তাসখন্দে যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের তাসখন্দে রবিবার যোগ ফেডারেশন অব উজবেকিস্তানের আয়োজিত একটি যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top