News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৩-২৫ অক্টোবর গাঙ্গেয় বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের জন্য সতর্কতা     `
Image

২৩-২৫ অক্টোবর গাঙ্গেয় বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের জন্য সতর্কতা     `

কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আবহাওয়ার আমূল পরিবর্তন হতে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এই মর্মে জারিও করা হয়েছে সতর্কতা। ২৩-২৫ অক্টোবর সমুদ্র উপকূলবর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ অক্টোবর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর ২৪ অক্টোবর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ অক্টোবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দুই-একটি স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা। ২১-২৩ অক্টোবর মধ্য ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে এবং ২৩ থেকে ২৬ অক্টোবর উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এই নিম্নচাপ অঞ্চল সাগরের উপর দিয়ে ক্রমেই পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। ২২ অক্টোবর, মঙ্গলবার সকালে সেই নিম্নচাপ অঞ্চল শক্তিবৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে। পরের দিন, ২৩ অক্টোবর, বুধবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘ডানা’। কাতার এই নাম রেখেছে।

Releated Posts

তাসখন্দে যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের তাসখন্দে রবিবার যোগ ফেডারেশন অব উজবেকিস্তানের আয়োজিত একটি যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সাক্ষাৎ, শীর্ষ কর্পোরেট কর্তাদের সঙ্গে বৈঠক সীতারামনের

শিকাগো, ৩০ আগস্ট (আইএএনএস): আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ ও তাঁদের উদ্দেশে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা…

ByByNews Desk Aug 30, 2026

উজবেকিস্তানে চতুর্থ সফর, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনার বার্তা প্রধানমন্ত্রী মোদির

তাসখন্দ, ২৯ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানে দু’দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার তাসখন্দে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা…

ByBySandeep Biswas Aug 29, 2026

দিল্লি ব্রিকস সম্মেলনে জলবায়ু সহযোগিতা ও বিশ্বব্যাপী স্থিতিস্থাপকতা বাড়ানোর সম্ভাবনা

কেপটাউন, ২৯ আগস্ট (আইএএনএস): বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের ক্রমবর্ধমান প্রভাব আরও ভারসাম্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার দিকে বড় পরিবর্তনের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top