News Flash

  • Home
  • প্রধান খবর
  • বায়ুদূষণে সমস্যায় দিল্লিবাসী, সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন রাজধানীর বাসিন্দারা
Image

বায়ুদূষণে সমস্যায় দিল্লিবাসী, সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন রাজধানীর বাসিন্দারা

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): বায়ুদূষণে রীতিমতো চিন্তায় দিল্লিবাসী, বাতাসের গুণগতমান কমেছে শনিবারও। এই পরিস্থিতিতে দিল্লি সরকারের দৃষ্টি আকৰ্ষণ করলেন দিল্লিবাসী। দূষণ কমাতে সরকারকে পদক্ষেপ নিতে আহ্বান জানালেন রাজধানীর বাসিন্দারা। শনিবার সকালে রাজধানী দিল্লি ছিল ধোঁয়াশায় মোড়া।

বাতাসের গুণগত মান (একিউআই) নেমেছে অনেকটাই। দিল্লির আনন্দ বিহারে শনিবার সকালে বাতাসের গুণগত মান ছিল ৩৩৪। যা ‘খুব খারাপ’ পর্যায়ের মধ্যে পড়ে। ইন্ডিয়া গেটে ওই একই সময়ে একিউআই ছিল ২৫১। দূষণের মধ্যেই দিল্লির ইন্ডিয়া গেট এলাকায় এদিন সকালে বেশ কিছু মানুষ প্রাতঃভ্রমণ করেন। তাঁরা বলেছেন, “দিল্লির জনগণের আরও বেশি করে গণপরিবহন ব্যবহার করা উচিত…এটি দূষণ কমাতে অনেক সাহায্য করবে এবং আমরা সবাই সুস্থ থাকব।” অন্য একজন বলেছেন, “গত দুই দিন ধরে দূষণ বেড়েছে যা অনেক সমস্যার সৃষ্টি করছে…সরকারের উচিত দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া।”

Releated Posts

দিল্লি ব্রিকস সম্মেলনে জলবায়ু সহযোগিতা ও বিশ্বব্যাপী স্থিতিস্থাপকতা বাড়ানোর সম্ভাবনা

কেপটাউন, ২৯ আগস্ট (আইএএনএস): বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের ক্রমবর্ধমান প্রভাব আরও ভারসাম্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার দিকে বড় পরিবর্তনের…

ByByNews Desk Aug 29, 2026

‘শুদ্ধিকরণ অস্পৃশ্যতারই আরেক নাম’: হালদওয়ানিতে খাড়গেকে ‘অপমানের’ অভিযোগ তুলে সরব রাহুল

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সভা করার পর রামলীলা ময়দান ‘শুদ্ধিকরণ’ করার অভিযোগ…

ByByNews Desk Aug 29, 2026

‘অপারেশন সিঁদুর ভারতের দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরেছে’: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বি.এল. বর্মা

বেঙ্গালুরু, ২৯ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’ ভারতের দেশীয় অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরেছে এবং প্রতিরক্ষা…

ByByNews Desk Aug 29, 2026

সোনিয়া গান্ধীর বই প্রকাশ না করা নিয়ে বিজেপি-কংগ্রেসের চাপানউতোর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সংসদীয় দলের (সিপিপি) চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশ না করার সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top