News Flash

Image

উৎসবের শেষে বিষাদের সুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ উৎসবের শেষে বিষাদের সুর৷ চলছে ভাসান৷ বিজয়া দশমী শুরু হয়েছে

আগরতলায় দশমীঘাটে প্রতিমা নিরঞ্জন৷ বুধবার তোলা নিজস্ব ছবি৷
আগরতলায় দশমীঘাটে প্রতিমা নিরঞ্জন৷ বুধবার তোলা নিজস্ব ছবি৷

মঙ্গলবার থেকেই৷ তবে মঙ্গলবার ও বুধবার বিভিন্ন প্যান্ডেল প্রতিমা রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য৷ তাছাড়া মঙ্গলবার অনেক প্যান্ডেলেই প্রতিমা বিসর্জন দেওয়া হয়নি৷ বুধবার থেকে শুরু হয়েছে বিসর্জনের পালা৷ রাজধানী আগরতলা শহরের বিগ বাজেটের প্যান্ডেলগুলিতে প্রতিমা বুধবারও রাখা হয়েছে৷ ছোট পরিসরের পুজা প্যান্ডেলগুলি থেকে এদিন প্রতিমা নিয়ে যাওয়া হয় ভাসানের জন্য৷
মঙ্গলবার দেবী দুর্গার বাপের ঘর থেকে বিদায় নেয়৷ মনের কোণে বিষাদ৷ ফের এক বছরের অপেক্ষা৷ মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন বাড়িতে এবং মন্ডপে চলে সিঁদুর খেলা৷ মঙ্গল কামনা করে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দিয়েছেন মহিলারা৷ বিজয়া দশমী উপলক্ষে জমজমাট খাওয়াদাওয়া, দেদার আড্ডা৷ গত কয়েকদিনের উৎসবের মঞ্চের আনুষ্ঠানিক যবনিকা পতন হচ্ছে৷ কিন্তু, ক্লিষ্ট হৃদয় যাতে সেখানেই জীবনের যাত্রাকে থমকে না দেয়, সেই জন্যই মিষ্টি মুখ, আলিঙ্গন- জীবনের আমন্ত্রণ নতুন করে৷
এদিকে, রাজ্যের আট জেলায় বিসর্জনের যে সংবাদ বুধবার রাত পর্যন্ত জানা গিয়েছে, তাতে দেখা গিয়েছে উত্তর জেলার সব প্রতিমা বিসর্জন করা হয়েছে৷ ঊনকোটিতে ১৬৮টি প্যান্ডের প্রতিমা বিসর্জন করা হয়েছে৷ খোয়াইয়ে ২৫১টি, ধলাইয়ে ২২৪টি, সিপাহীজলায় ১৮৮টি, গোমতীতে ৬০টি, দক্ষিণে ১২০টি এবং পশ্চিম জেলার ৪৮২টি প্যান্ডের প্রতিমা বিসর্জন করা হয়েছে৷ প্রতিটি জেলাতেই ভাসান উপলক্ষে সংশ্লিষ্ট দশমী ঘাটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ বৃহস্পতিবারও প্রতিমা নিরঞ্জন করা হবে বলে খবর৷
detailরাজধানী আগরতলা শহরের যোগেন্দ্রনগরের কাছে হাওড়া নদীতে বিসর্জন উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ সেখানে ছিল দর্শনার্থীদের ভীড়৷ পাশাপাশি শহরের জয়নগর দশমীঘাট এলাকায় একে একে প্রতিমা নিরঞ্জন করা হয়েছে৷ সেখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল৷ বিভিন্ন মহকুমা থেকে প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে দর্শনার্থীদের মধ্যে উৎসাহের কোন ঘাটতি নজরে আসেনি৷ জাতি উপজাতি উভয় অংশের মানুষের মেল বন্ধন তৈরী হয়েছে এই ভাসানে৷ কৈলাসহরে প্রতিমা নিরঞ্জনে সামিল হয়েছেন হিন্দু, মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষ৷ সৌভ্রাতৃত্বের যে মেলবন্ধন রয়েছে তা এই শারদোৎসবের ভাসানেও লক্ষ্য করা গিয়েছে কৈলাসহরে৷
এদিকে, রাজধানী আগরতলা শহরের বিগ বাজেটের পুজা প্যান্ডেলগুলিতে বুধবার রাতেও ভীড় লক্ষ্য করা গিয়েছে৷ এদিন অবশ্য রাতে বরুণ দেবতার রুদ্র রূপ না থাকায় পুরো আমেজ নিয়ে দর্শনার্থীরা মন্ডপে মন্ডপে ঘুরেছেন এবং প্রতিমা দর্শন করেছেন৷ এদিনও রাজপথে ছিল দর্শনার্থীরে পদচারণা ও যানবাহনের ছুটাছুটি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রাখা হয়েছিল কঠোর নজরদারী৷ জানা গিয়েছে শুক্রবারের মধ্যে সমস্ত প্যান্ডের প্রতিমা নিরঞ্জন শেষ হয়ে যাবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top