News Flash

  • Home
  • Uncategorized
  • কিশোরীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার টিএসআরের অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট
Image

কিশোরীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার টিএসআরের অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট

rape cartonনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে গ্রেপ্তার হলেন টিএসআরের অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট৷ অভিযুক্তের নাম বিষ্ণু ভৌমিক৷ তিনি ধলাই জেলার ছাওমনুস্থিত টিএসআর আট নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত৷ ঘটনাটি ঘটেছে সপ্তমীর বিকালে৷ ছাওমনু থানায় ঐ কিশোরী ও পরিবারের লোকজন অভিযোগ দায়ের করলে পুলিশ টিএসআরের অ্যাসিস্টেন্ট কমান্ডেন্টকে গ্রেপ্তার করেছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, দুই উপজাতি কিশোরী ঐদিন বিকালে টিএসআর ক্যাম্পের পাশে দাঁড়িয়ে ছিল৷ তখন অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট বিষ্ণু ভৌমিক ঐ দুই কিশোরীর সাথে কথা বলেন৷ এর মধ্যে এক কিশোরীকে শ্লীলতাহানি করেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ৷ ঐ কিশোরী চিৎকার চেচামেচি করলে লোকজন ছুটে আসায় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয় ঐ আইন রক্ষক৷ পরে মামলা হয় ছাওমনু থানায়৷ বর্তমানে ঐ অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট জেল হাজতে আছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top