নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে গ্রেপ্তার হলেন টিএসআরের অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট৷ অভিযুক্তের নাম বিষ্ণু ভৌমিক৷ তিনি ধলাই জেলার ছাওমনুস্থিত টিএসআর আট নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত৷ ঘটনাটি ঘটেছে সপ্তমীর বিকালে৷ ছাওমনু থানায় ঐ কিশোরী ও পরিবারের লোকজন অভিযোগ দায়ের করলে পুলিশ টিএসআরের অ্যাসিস্টেন্ট কমান্ডেন্টকে গ্রেপ্তার করেছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, দুই উপজাতি কিশোরী ঐদিন বিকালে টিএসআর ক্যাম্পের পাশে দাঁড়িয়ে ছিল৷ তখন অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট বিষ্ণু ভৌমিক ঐ দুই কিশোরীর সাথে কথা বলেন৷ এর মধ্যে এক কিশোরীকে শ্লীলতাহানি করেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ৷ ঐ কিশোরী চিৎকার চেচামেচি করলে লোকজন ছুটে আসায় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয় ঐ আইন রক্ষক৷ পরে মামলা হয় ছাওমনু থানায়৷ বর্তমানে ঐ অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট জেল হাজতে আছেন৷
কিশোরীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার টিএসআরের অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















