News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশা
Image

যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ অক্টোবর: সাত সকালে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল তেলিয়ামুড়া থানার পুলিশ।  সেটি কি পরিকল্পিত খুন, না আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশ  থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জানা যায় তেলিয়ামুড়া নয়নপুর এলাকার নারায়ণ সরকারের ছেলে স্মরণ সরকার গতকাল রাতে নিজের বোনের বাড়ি থেকে কোন এক কারনে বিবাদের পর রাত্র প্রায় দুটো নাগাদ মোহরছড়া বিষ্ণু মাষ্টার পাড়া থেকে  বেরিয়ে এসে মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর পাশে একটি কাঠাল গাছে গলায় ফাঁস লাগায়। এমনটাই অভিমত বোন জামাইয়ের।

আজ সকালে পথ চলতি জনগণ ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে তাদের পরিবারে খবর দিলে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়। তবে এই মৃত্যুর পেছনে কোন রহস্য আছে কিনা পুলিশ তদন্ত করলেই বেরিয়ে আসতে পারে মূল রহস্য।

Releated Posts

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026

বর্ডার গোলচক্কর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অটোচালকের ঘর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর সংলগ্ন শ্রী দুর্গাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 10, 2026

সীমান্ত বাণিজ্য সহজ করতে বিলোনিয়ায় বিশেষ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ সেপ্টেম্বর: সীমান্ত বাণিজ্যকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে বিলোনিয়া সার্কিট হাউসে আজ…

ByByReshmi Debnath Sep 10, 2026

ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলে জনজাতি অংশের মানুষের কল্যাণ ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: সংগ্রঙমা পূজার রজতজয়ন্তী ব্রু রিয়াং সম্প্রদায়ের অটুট বিশ্বাস, স্বতন্ত্র পরিচয় ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top