News Flash

  • Home
  • দেশ
  • বৃহস্পতিবার রাঁচিতে গিয়ে প্রথম বৈঠক করবেন অধীর চৌধুরী
Image

বৃহস্পতিবার রাঁচিতে গিয়ে প্রথম বৈঠক করবেন অধীর চৌধুরী

কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.): পর্যবেক্ষক হিসাবে বৃহস্পতিবার রাঁচিতে গিয়ে প্রথম বৈঠক করবেন প্রাক্তন সাংসদ তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বুধবার প্রদেশ কংগ্রেস সূত্রে এ খবর জানা গিয়েছে। এআইসিসি তাঁকে ভোটমুখী ঝাড়খণ্ডের অন্যতম প্রবীণ পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে।

হরিয়ানা দখল করতে ব্যর্থ কংগ্রেস এখন জেএমএম-কে সঙ্গে নিয়ে ঝাড়খণ্ড ধরে রাখতে মরিয়া। অধীর-তারিখ আনোয়ারদের মতো পোড়খাওয়া নেতাদের পর্যবেক্ষক করা থেকেই তা স্পষ্ট। নির্বাচনী প্রচার করতে ভিন রাজ্যে গিয়েছেন অধীরবাবু। সূত্রের খবর, বুধবার তিনি জানিয়েছেন, হেমন্ত সোরেনের সঙ্গে কংগ্রেসের সুসম্পর্ক রয়েছে। ফলে নির্বাচনী সমঝোতায় সমস্যা হবে না।

বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতির পদ যাওয়ার পরে অধীর চৌধুরীকে এই প্রথম কোনও বড় দায়িত্ব দিল কংগ্রেস হাইকম্যান্ড। পর্যবেক্ষকদের মাধ্যমেই যে কোনও রাজ্যের বিধানসভা নির্বাচনে রণকৌশল বাস্তবায়িত করে কংগ্রেস হাইকম্যান্ড। প্রার্থী বাছাই থেকে জোট সমীকরণ কার্যকর করা— সব দায়িত্ব থাকে পর্যবেক্ষকদের কাঁধে।

মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশন ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করেছে। দু’দফায় আগামী ১৩ এবং ২০ নভেম্বর সেখানে ভোট। ফল প্রকাশ ২৩ নভেম্বর। যদিও এই ঘোষণার আগেই অধীর চৌধুরী, তারিখ আনওয়ার এবং বিভি মাল্লুকে ঝাড়খণ্ডের সিনিয়র পর্যবেক্ষকের দায়িত্ব দেয় কংগ্রেস।

অতীতে দীপা দাশমুন্সিকে হিমাচল প্রদেশ, কেরালা, তেলঙ্গানার পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিল হাইকম্যান্ড। তিন জায়গাতেই সফল হয়েছিলেন দীপা। দীর্ঘদিন ধরে অধীর একাধারে প্রদেশ কংগ্রেস সভাপতি, লোকসভার কংগ্রেসের দলনেতা-সহ একাধিক দায়িত্বে থাকায় এআইসিসি তাঁকে কোনও রাজ্যের বিধানসভা নির্বাচনের দায়িত্ব দেয়নি।

Releated Posts

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026

২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর

লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…

ByByNews Desk Jun 16, 2026

কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top