News Flash

Image

করিমগঞ্জে বিধ্বংসী আগুনে ছাই মাদ্ৰাসা ও মুড়ি কারখানা

করিমগঞ্জ (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ জেলা সদরের উপকণ্ঠ বাকরশালে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে একটি মাদ্রাসা এবং মুড়ি কারখানা।

অগ্নিকাণ্ডের ঘটনা আজ বুধবার ভোরের দিকে সংঘটিত হয়েছে। আগুনে মাদ্ৰাসা ভস্মীভূত হওয়ার পাশাপাশি জ্বলে ছাই হয়ে গেছে শতাধিক পবিত্ৰ কোরাণ এবং ধৰ্মীয় গ্ৰন্থ। তবে মাদ্ৰাসা বন্ধ থাকায় সৌভাগ্যবশত প্ৰায় ৫০ জন ছাত্ৰ রক্ষা পেয়েছে।

জানা গেছে, সংলগ্ন একটি মুড়ি কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। মুড়ি কারখানাও পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া লাগোয়া একটি সো-মিলের কিছু অংশ পুড়েছে।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় দু-কোটির ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top