ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরার সিনিয়র মহিলা ক্রিকেটাররা এখন লখনৌতে। প্রথম ম্যাচ ১৭ অক্টোবর বৃহস্পতিবার। সোমবারেই রাজ্য দল রওয়ানা হয়ে লখনৌতে পৌঁছে আজ, মঙ্গলবার হালকা প্র্যাকটিস করে নিয়েছে। প্রথম একাদশ ঘোষণা করা হবে খেলার দিন সকালে। সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট ট্রফিতে ত্রিপুরা দলের প্রথম ম্যাচ সিকিমের বিরুদ্ধে। রাজ্য দলের খেলোয়াড়রা হলো: অন্নপূর্ণা দাস (ক্যাপ্টেন), মৌচৈতি দেবনাথ (উইকেট কিপার), প্রিয়াংকা আচার্য, রিজু সাহা (ভাইস ক্যাপ্টেন), মামন রবিদাস মৌটুসী দে, অম্বেষা দাস, পূজা পাল, সুরভী রায়, শিউলি চক্রবর্তী, অম্বিকা দেবনাথ, তামান্না নিগম, রেশমা নায়েক, সুপ্রিয়া দাস (উইকেট কিপার), পূজা দাস। কোচ নারায়ণ চন্দ্র দেব, রুমা দাস। উল্লেখ্য, রাজ্য দল দ্বিতীয় ম্যাচ খেলবে ১৮ অক্টোবর রেলওয়েজের বিরুদ্ধে। ২০ অক্টোবর তৃতীয় ম্যাচে কেরালা, ২২ অক্টোবর চতুর্থ ম্যাচে চন্ডিগড়, ২৬ অক্টোবর পঞ্চম ম্যাচে হিমাচল প্রদেশ এবং ২৮ অক্টোবর ৬ষ্ঠ তথা অন্তিম ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে খেলবে।

সিনিয়র মহিলা ক্রিকেটাররা এখন লখনৌতে আগামীকাল টি-২০ ১ম ম্যাচ সিকিমের বিরুদ্ধে
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















