News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র মহিলা ক্রিকেটাররা এখন লখনৌতে  আগামীকাল টি-২০ ১ম ম্যাচ সিকিমের বিরুদ্ধে
Image

সিনিয়র মহিলা ক্রিকেটাররা এখন লখনৌতে  আগামীকাল টি-২০ ১ম ম্যাচ সিকিমের বিরুদ্ধে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরার সিনিয়র মহিলা ক্রিকেটাররা এখন লখনৌতে। প্রথম ম্যাচ ১৭ অক্টোবর বৃহস্পতিবার। ‌ সোমবারেই রাজ্য দল রওয়ানা হয়ে লখনৌতে পৌঁছে আজ, মঙ্গলবার হালকা প্র্যাকটিস করে নিয়েছে। প্রথম একাদশ ঘোষণা করা হবে খেলার দিন সকালে। সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট ট্রফিতে ত্রিপুরা দলের প্রথম ম্যাচ সিকিমের বিরুদ্ধে। ‌রাজ্য দলের খেলোয়াড়রা হলো: অন্নপূর্ণা দাস (ক্যাপ্টেন), মৌচৈতি দেবনাথ (উইকেট কিপার), প্রিয়াংকা আচার্য, রিজু সাহা (ভাইস ক্যাপ্টেন), মামন রবিদাস মৌটুসী দে, অম্বেষা দাস, পূজা পাল, সুরভী রায়, শিউলি চক্রবর্তী, অম্বিকা দেবনাথ, তামান্না নিগম, রেশমা নায়েক, সুপ্রিয়া দাস (উইকেট কিপার), পূজা দাস। কোচ নারায়ণ চন্দ্র দেব,  রুমা দাস। উল্লেখ্য, রাজ্য দল দ্বিতীয় ম্যাচ খেলবে ১৮ অক্টোবর রেলওয়েজের বিরুদ্ধে। ২০ অক্টোবর তৃতীয় ম্যাচে কেরালা, ২২ অক্টোবর চতুর্থ ম্যাচে চন্ডিগড়, ২৬ অক্টোবর পঞ্চম ম্যাচে হিমাচল প্রদেশ এবং ২৮ অক্টোবর ৬ষ্ঠ তথা অন্তিম ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে খেলবে।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top