News Flash

  • Home
  • দেশ
  • দুই দফায় ঝাড়খণ্ডে ১৩ ও ২০ নভেম্বর ভোট, ফল ঘোষণা ২৩ নভেম্বর
Image

দুই দফায় ঝাড়খণ্ডে ১৩ ও ২০ নভেম্বর ভোট, ফল ঘোষণা ২৩ নভেম্বর

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): ঝাড়খণ্ডে দুই দফায় হবে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। দুই দফায় ঝাড়খণ্ডে ১৩ ও ২০ নভেম্বর হবে ভোট গ্রহণ, ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর। ঝাড়খণ্ডে প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে ২৯ অক্টোবর, প্রথম দফার ক্ষেত্রে স্ক্রুটিনি হবে ২৮ অক্টোবর ও দ্বিতীয় দফার ক্ষেত্রে ৩০ অক্টোবর। প্রথম দফার ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন ৩০ অক্টোবর, পরবর্তী দফার ক্ষেত্রে ১ নভেম্বর। ঝাড়খণ্ডে প্রথম দফার ভোট হবে ১৩ নভেম্বর এবং দ্বিতীয় দফার ভোট হবে ২০ নভেম্বর। গণনা হবে ২৩ নভেম্বর। ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেল ঝাড়খণ্ডে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে একটি সাংবাদিক বৈঠক করে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড এই দুই রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করছেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা। সাংবাদিক বৈঠক করেন দেশের মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার এবং অন্য দুই নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার ও ডঃ এস এস সান্ধু। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, নির্বাচন উৎসবে। এতে সকল নাগরিককে শামিল হওয়ার ডাক দিলেন তিনি। প্রচারের সময় আইন যাতে লঙ্ঘন না হয়, সে দিকেও নজর থাকবে।

Releated Posts

গ্রেট নিকোবর প্রকল্পের বিরোধিতার পেছনে ‘বাহ্যিক শক্তির’ মদত রয়েছে: কিরেন রিজিজু

শ্রী বিজয়া পুরম, ২১ জুন (আইএএনএস): কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, প্রস্তাবিত গ্রেট নিকোবর অবকাঠামো প্রকল্পের বিরোধিতা…

ByByNews Desk Jun 21, 2026

ফল প্রকাশ না হওয়া পর্যন্ত উদ্বেগ কাটবে না, বলছেন নিট পুনঃপরীক্ষার্থীরা

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): নিট-ইউজি পুনঃপরীক্ষাকে ঘিরে দেশজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা এখনও কাটেনি। বিভিন্ন রাজ্যের পরীক্ষা…

ByByNews Desk Jun 21, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে কড়া বার্তা ধর্মেন্দ্র প্রধানের, পরীক্ষার্থীদের নির্ভয়ে পরীক্ষা দেওয়ার আহ্বান

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস) : রবিবার অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষায় দেশের ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ…

ByByNews Desk Jun 21, 2026

৮০ লক্ষ টাকার অনলাইন বিনিয়োগ প্রতারণা মামলায় গ্রেপ্তার দুই, ২৫ লক্ষ টাকার শেয়ার জব্দ

নয়াদিল্লি, ২১ জুন : প্রায় ৮০ লক্ষ টাকার অনলাইন বিনিয়োগ প্রতারণা মামলায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। শেয়ার…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top