News Flash

  • Home
  • দেশ
  • ভারী বৃষ্টিতে জল জমে দুর্বিষহ অবস্থা চেন্নাইয়ে, পরিস্থিতি পর্যবেক্ষণ স্ট্যালিনের
Image

ভারী বৃষ্টিতে জল জমে দুর্বিষহ অবস্থা চেন্নাইয়ে, পরিস্থিতি পর্যবেক্ষণ স্ট্যালিনের

চেন্নাই, ১৫ অক্টোবর (হি.স.): ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) আগেই পূর্বাভাসে জানিয়েছিল, ১৫ ও ১৬ অক্টোবর তামিলনাড়ুতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই মতো ভারী বৃষ্টিতে ভিজল চেন্নাই-সহ তামিলনাড়ুর নানা জেলা। মঙ্গলবার ভোররাত থেকে চেন্নাইয়ে এতটাই বৃষ্টি হয়েছে, যে রাস্তায় জল জমে যায়। রাস্তায় জল জমে যাওয়ার ফলে, মঙ্গলবার সকালে ব্যাপক যানজটের সৃষ্টি হয় তামিলনাড়ুর রাজধানীতে। চেন্নাই ছাড়াও তিরুভাল্লুর শহরেও অত্যধিক বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিপাতের জেরে তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম ও চেঙ্গালপাট্টুরের মঙ্গলবার সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। চেন্নাইয়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তামিলনাড়ুর উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনও চেন্নাইয়ের ইন্টিগ্রেটেড কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার পরিদর্শন করে সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। উদয়নিধি বলেছেন, “গত ২৪ ঘণ্টায় চেন্নাইয়ে গড়ে প্রায় ৫ সেমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শোলিঙ্গানাল্লুর এবং টেইনামপেট এলাকায়, প্রায় ৬ সেন্টিমিটার। চেন্নাইয়ের কোনও এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেনি। ৮টি এলাকায় গাছ পড়ার খবর পাওয়া গিয়েছে। চেন্নাইয়ের ২২টি সাবওয়ের মধ্যে দু’টি সাবওয়ে প্লাবিত হয়েছে এবং যান চলাচল বন্ধ হয়ে গেছে।”

Releated Posts

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top