News Flash

  • Home
  • দেশ
  • অনিকেত মাহাতোর অসুস্থতা নিয়ে বিতর্কিত মন্তব্য কুণাল ঘোষের
Image

অনিকেত মাহাতোর অসুস্থতা নিয়ে বিতর্কিত মন্তব্য কুণাল ঘোষের

কলকাতা, ১৩ অক্টোবর(হি.স.): আর জি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর অসুস্থতা নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে আলোড়ন সৃষ্টি করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষের দাবি, অনিকেত মাহাতো আসলে অসুস্থতার নাটক করছেন এবং সিপিআইএমের প্ররোচনায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, “অনিকেত মাহাতো এসইউসির সদস্য এবং তিনি সিপিআইএমের নাটকবাজি দেখার অনিচ্ছায় আগেই ধর্মতলা থেকে আরজি করে চলে গিয়েছিলেন। এরপর একদিন পরে অনশনে এসে অসুস্থ হওয়ার কোনও পরিস্থিতি তাঁর ছিল না।”

গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় আমরণ অনশনে রয়েছেন পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকেরা। রবিবার, ৬ অক্টোবর অনিকেত মাহাতো অনশনে যোগ দেন এবং বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। আপাতত স্থিতিশীল থাকলেও এখনও তিনি সংকটমুক্ত নন এবং তাঁকে সিসিইউতে কড়া নজরদারিতে রাখা হয়েছে।

তবে কুণাল ঘোষের এই মন্তব্যকে ঘিরে নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। অনিকেত মাহাতোর সমর্থনে এক নেটিজেন বলেন, “সবাই কি আর চকোলেট আর চিকেন স্যান্ডউইচ খেয়ে অনশন করে? অনিকেত গত তিন মাস ধরে ফ্রন্টলাইন থেকে লড়াই করছেন, এমন স্ট্রেসের মধ্যে তাঁর অসুস্থ হওয়া স্বাভাবিক।”

অনিকেত মাহাতোর অসুস্থতার বিষয়ে চিকিৎসক মহলে উদ্বেগ বাড়ছে। অন্যান্য অনশনকারী চিকিৎসকের শারীরিক অবস্থাও ক্রমশ খারাপ হচ্ছে বলে জানা গেছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top