News Flash

  • Home
  • দেশ
  • দুর্গাপূজা উপলক্ষে চলবে অতিরিক্ত মেট্রো
Image

দুর্গাপূজা উপলক্ষে চলবে অতিরিক্ত মেট্রো

 কলকাতা, ১০ অক্টোবর (হি. স.) :  পশ্চিমবঙ্গে ধুমধাম করে পালিত হচ্ছে দুর্গাপূজা।  এদিকে, কলকাতায় দর্শকদের ভিড়ের কথা মাথায় রেখে সপ্তমী তিথি অর্থাৎ বৃহস্পতিবার থেকে নবমীর সকাল পর্যন্ত অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।  মেট্রো রেল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর থেকে গভীর রাত পর্যন্ত মেট্রো উপলব্ধ থাকবে।  দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সপ্তমী থেকে নবমী পর্যন্ত ২৪৮টি ট্রেন চলবে।  দশমীতে ১৭৪ টি এবং একাদশীতে ১৩০টি পরিষেবা দেওয়া হবে।  মেট্রো পরিষেবা কেবল ব্লু লাইনে নয়, গ্রিন (১), বেগুনি এবং কমলা লাইনেও পাওয়া যাবে।  অর্থাৎ সল্টলেক-শিয়ালদহ এবং এসপ্ল্যানেড-হাওড়া রুটেও সারা রাত মেট্রো পরিষেবা থাকবে।   শিয়ালদহ থেকে সেক্টর ৫, সপ্তমী থেকে দশমী পর্যন্ত দুপুর ১ টায় প্রথম মেট্রো পাওয়া যাবে।  যেখানে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ১১টায়।  দশমীর দিন, প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর ২টায় এবং শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৪৫-এ।  এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোর সময়সূচিতেও সামান্য পরিবর্তন করা হয়েছে।  সপ্তমী থেকে নবমী পর্যন্ত দুপুর ১টা থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে। 

  পুজোর দিন বিভিন্ন স্টেশনে মোবাইল কাউন্টার থেকে QR কোড ভিত্তিক কাগজের টিকিট দেওয়া হবে।  যেসব স্টেশনে ভিড় বেশি সেখানে মেট্রো কর্মীরা বিশেষ টিকিট বুকিং টার্মিনালে টিকিট বিক্রি করবেন।      ,

Releated Posts

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026

‘নির্মম কংগ্রেস-জেএমএম সরকার’: ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে দমন-পীড়নের অভিযোগে সরব এনডিএ নেতারা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): নিয়োগ ও ভবিষ্যৎ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঝাড়খণ্ডে চলমান ছাত্র আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের…

ByByNews Desk Aug 11, 2026

ধর্মীয় স্থানে মাইক-লাউডস্পিকার সরানোর নির্দেশ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর রাজ্য সরকারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর; আইও সাসপেন্ড

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশের গাফিলতি স্বীকার করলেন…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top