News Flash

  • Home
  • দেশ
  • বন্দর শহরের বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম হলদিয়া দুর্গোৎসব কমিটির পুজো
Image

বন্দর শহরের বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম হলদিয়া দুর্গোৎসব কমিটির পুজো

হলদিয়া ১০ অক্টোবর (হি.স.): বন্দর শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম হলদিয়া দুর্গোৎসব কমিটির পুজো। বাংলার ‘ঐতিহ্য’ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উপর জোর দিয়েছে তারা। এবার লোকসংস্কৃতির পরম্পরার সঙ্গে জমিদারি ঝাড়বাতিতে মণ্ডপ সাজিয়ে জাঁকজমকে চমক রয়েছে। পুজো কমিটির প্রধান উপদেষ্টা হলেন প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। তিনি এই দুর্গাপুজোকে উৎসবের চেহারা দিয়েছেন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে উৎসব কমিটির সভাপতি সুদীপ্তন শেঠ বলেন, “এই দুর্গোৎসব হবে হাজার হাজার মানুষের মিলনমেলা। পুজোর আনন্দে সবাই এক জায়গায় মিলিত হয়ে ভাবের আদানপ্রদান হয়। সুস্থ সংস্কৃতির বিকাশে মানুষের মেলবন্ধন খুবই জরুরি। হলদিয়া দুর্গোৎসব কমিটির পুজো দেখতে দূরদূরান্ত থেকে মানুষ রাতভর ভিড় করেন।” পুজো কমিটির সম্পাদক প্রণব দাস বলেন, এবারের আকর্ষণীয় মণ্ডপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শনার্থীদের মন ভরিয়ে দেবে। ৭ অক্টোবর চতুর্থীতে পুজোর উদ্বোধন করেন  অভিনেতা যিশু সেনগুপ্ত। 

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top