News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসম-হিতৈষী রতন টাটার প্ৰয়াণে বিশাল শূন্যতার সৃষ্টি করেছে, যা অপূরণীয়, আমি শোকাহত, বলেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব
Image

অসম-হিতৈষী রতন টাটার প্ৰয়াণে বিশাল শূন্যতার সৃষ্টি করেছে, যা অপূরণীয়, আমি শোকাহত, বলেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব

গুয়াহাটি, ১০ অক্টোবর (হি.স.) : দেশের প্রথমসারি তথা মহীরুহ শিল্পপতি রতন টাটার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। তাঁর অফিশিয়াল সামাজিক মাধ্যমে অসমে কয়েকটি ক্যানসার হাসপাতাল এবং শিল্পোদ্যোগের শিলান্যাস অনুষ্ঠানে ধরে রাখা কয়েকটি ছবি শেয়ার করে প্রয়াত রতন টাটাকে স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।কয়েকটি ফটো শেয়ার করে মুখ্যমন্ত্ৰী লিখিছেন, বিকশিত ভারতের নতুন অধ্যায়ে রতন টাটাজির উত্তরাধিকার হচ্ছে তাঁর সহানুভূতি, মানবিকতা এবং সমাজহিতৈষী চিন্তাভাবনা৷ তাঁর মহাজীবনকে উদ্যোগ নিৰ্মাণ এবং সমাজের প্ৰতি উৎসৰ্গীকৃত মনোভাবকে সংজ্ঞায়িত করা হয়। টাটাজির প্রয়াণে অসমবাসী একজন প্রকৃত অসমহিতৈষী শুভাকাঙ্ক্ষিকে হারিয়েছেন।মুখ্যমন্ত্ৰী বলেন, রতন টাটাকে অসমের সৰ্বোচ্চ অসামরিক পুরস্কার ‘অসম বৈভব’ দিয়ে সম্মানিত করা হয়েছে। তিনি অসমের জনসাধারণের মন ও হৃদয়ে বিশেষ স্থান দখল করেছেন। অসমবাসী চিরদিন তাঁকে স্মরণ করবেন। অসমের কল্যাণে যৎপরোনাস্তি চেষ্টা করেছেন রতনজি৷ অসম ছিল তাঁর নিজের বাড়ির মতো৷মুখ্যমন্ত্রী আরও লিখেছেন ‘মহীরুহ এই শিল্পপতি আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে গভীরভাবে উৎসাহী ছিলেন। তাঁর প্রচেষ্টায় আমরা আসাম ক্যানসার ফাউন্ডেশন-এর জন্ম দিয়েছিলাম। এছাড়া জাগিরোডে টাটা সেমিকন্ডাক্টর প্ৰকল্প স্থাপন করে আমাদের যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে এক গুরুত্বপূৰ্ণ ভূমিকা পালন করেছিলেন রতন টাটা।’শোকাহত ড. শর্মা আরও লিখেছেন, ‘এমন মহান ব্যক্তির মহাপ্ৰয়াণ ব্যক্তিগতভাবে আমার ক্ষতি হয়েছে। তাঁর সঙ্গে আমার প্ৰতিটি বাৰ্তালাপ আমাকে সবসময় উজ্জীবিত করত৷ অতি সম্প্রতি মুম্বাইয়ে গিয়ে আমি তাঁকে অসমে সেমিকন্ডাক্টর প্ৰকল্পের জন্য ধন্যবাদ জানিয়েছিলাম। ঔদ্যোগিক আধার হিসেবে অসমের সামর্থের ওপর বিশ্বাস রাখার জন্য তাঁকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিলাম আমি। তাঁর সরলতা এবং নম্ৰতা এবং ব্যক্তিত্বের অলঙ্কার আমি কোনও দিন ভুলতে পারব না।’মুখ্যমন্ত্ৰী ফের লিখেছেন, ‘রতন টাটাজির মৃত্যু এক বিশাল শূন্যতার সৃষ্টি করেছে, যা কোনও দিন পূরণ করা যাবে না৷ এমন এক মানবিক ব্যক্তিত্বের অধিকারীকে হারিয়ে গোটা ভারতবৰ্ষ ব্যথিত৷ আমি আমার অন্তরের মণিকোঠা থেকে প্ৰয়াত রতন টাটার বিদেহী আত্মার চিরশান্তির জন্য ঈশ্বরের শ্ৰীচরণে প্ৰাৰ্থনা জানাচ্ছি, সঙ্গে টাটা পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি৷’

Releated Posts

অরুণাচলে জঙ্গি হামলায় অসম রাইফেলসের হাবিলদার নিহত, আহত ৪

ইটানগর, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় ভারত-মায়ানমার সীমান্তে জঙ্গিদের হামলায় অসম রাইফেলসের এক হাবিলদার নিহত এবং…

ByByNews Desk Sep 29, 2026

আত্মনির্ভর নাগাল্যান্ড গড়তে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান রাজ্যপাল যাদবের

কোহিমা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আত্মনির্ভর নাগাল্যান্ড গড়ে তুলতে যুবসমাজকে দক্ষতা অর্জন, উদ্যোগী…

ByByNews Desk Sep 29, 2026

সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে উপনির্বাচনের আসন জিতেছিল বিরোধীরা: মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী

শিলং, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন শিলং লোকসভা উপনির্বাচনের প্রচারে বিরোধী দল ভয়েস অব দ্য পিপল পার্টি (ভিপিপি)-র বিরুদ্ধে…

ByByNews Desk Sep 29, 2026

অসমের কৃষিক্ষেত থেকে লে’জের প্যাকেট: ৭৭৮ কোটি টাকার বিনিয়োগে কর্মসংস্থানের বার্তা হিমন্তের

গুয়াহাটি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির কথা তুলে ধরে ৭৭৮ কোটি টাকার বিনিয়োগের প্রসঙ্গ…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top