গ্যাংটক, ১০ অক্টোবর (হি. স.) : পুজোর মুখে ফের ধস নামল পাহাড়ি পথে। বৃহস্পতিবার সকালে ধস নামে ২০ মাইলে। যার জেরে বন্ধ হয়ে গিয়েছে রংপো-সিংতাম হাইওয়ে । তবে ইতিমধ্যেই ধস সরানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে প্রায় আরও ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগবে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে নিদির্ষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প পথ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের।



















