News Flash

Image

প্ৰয়াত করিমগঞ্জের তরুণ আলিম মাওলানা আবুল হুসাইন

করিমগঞ্জ (অসম), ৯ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ জেলা সদরে অবস্থিত পূর্ব কানিশাইলের বাসিন্দা তথা কানিশাইলের নবপ্রতিষ্ঠিত বেসরকারি হাইস্কুল নবজাগরণ শিক্ষা নিকেতনের অন্যতম কর্ণধার, তরুণ আলিম মাওলানা আবুল হুসাইন আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বুধবার সকাল ৮.৪৫-এ করিমগঞ্জ সিভিল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মাওলানা আবুল হুসাইন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। রেখে গেছেন স্ত্রী, মা বাবা, চার বোন, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণমুক্ত ছাত্রছাত্রীকে। 

আলিম মাওলানা আবুল হুসাইনের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই অসংখ্য সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর কানিশাইলে অবস্থিত বাড়িতে জমায়েত হতে থাকেন। তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিকাল ৪:১৫ মিনিটে কানিশাইলের ঐতিহ্যবাহী ডেলিটিলা ঈদগাহ ময়দানে হাজার হাজার শোকার্ত মানুষের উপস্থিতিতে প্রয়াতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পাঠ করান মাওলানা ফরিদ উদ্দিন। নামাজ শেষে তাঁকে ডেলিটিলার গোরস্থানে কবরস্থ করা হয়েছে।  

তরুণ আলিম মাওলানা আবুল হুসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তরপূর্ব ভারতের আমিরে শরিয়ত হজরত মাওলানা ইউসুফ আলি, করিমগঞ্জ জেলা এমারতে শরিয়াহের সভাপতি, মুহাদ্দিস মুফতি আব্দুল বাসিত আল ক্বাছিমি, সাধারণ সম্পাদক এটিএম জাকারিয়া ক্বাছিমি, ইয়ং সোসাইটি করিমগঞ্জের পক্ষে এ জেড এম ইকবাল খান, সাংবাদিক অরূপ রায়, এসএম জাহির আব্বাস, আজহার উদ্দিন প্রমুখ। এদিকে আবুল হুসাইনের মৃত্যুতে করিমগঞ্জ জেলা নদওয়ার উদ্যোগে জেলা কার্যালয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। 

উল্লেখ্য, মাওলানা আবুল হুসাইন পূর্ব কানিশাইলের বাসিন্দা, বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব, করিমগঞ্জ সরকারি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রয়াত আবুল বসরের নাতি এবং ভিকমচাঁদ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হাফিজ আবুল লতিফের একমাত্র পুত্র ছিলেন।

Releated Posts

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top