কোলাঘাট, ৯ অক্টোবর (হি.স.): সাম্প্রতিক নিম্নচাপজনিত প্রবল বর্ষণের কারণে মেদিনীপুরে ব্যাপকহারে ফুল নষ্ট হওয়ায় শারদীয়া দুর্গাপূজায় পদ্ম-সহ অন্যান্য ফুলের দাম আকাশছোঁয়া। সাম্প্রতিক নিম্নচাপজনিত প্রবল বর্ষণ ও বন্যার কারনে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ফুলচাষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। সে কারণে ফুলের দাম অনেকটা উর্দ্ধমুখী। সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, রাজ্যে শারদীয়া দুর্গাপূজায় পদ্ম সহ বিভিন্ন রকমের ফুলের ব্যাপক পরিমান চাহিদা থাকায় বেশ কয়েকদিন আগে থেকেই পদ্ম সহ বিভিন্ন ফুল হিমঘরে মজুত করে ফুলব্যবসায়ীরা। অষ্টমী তিথিতে শুধুমাত্র এ রাজ্যে এক কোটি পদ্মের চাহিদা থাকে। একদিনে এই বিশাল সংখ্যক চাহিদা মেটাতে ফুলব্যবসায়ীরা চাষীর কাছ থেকে পদ্ম সংগ্রহ করে ২০/২৫ দিন আগে থেকে হিমঘরে মজুত রাখে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপুল পরিমাণ ফুল নষ্ট হওয়ায় পদ্ম সহ সব ধরনের ফুলের বাজার স্বাভাবিক নিয়মে বুধবার, ষষ্ঠীতেই ছিল বেশ চড়া।পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কোলাঘাট,দেউলিয়া,কেশাপাট,আষাড়ী,খুকুড়দহ প্রভৃতি ফুলবাজার সুত্রে জানা গেছে, এদিন লাল গাঁদা ১০০ টাকা,হলুদ গাঁদা ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। রজনীগন্ধা ৫০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে। পদ্ম প্রতি পিস ৩০ থেকে ৩৫ টাকা,গোলাপ ৪ টাকা দরে বিক্রি হয়েছে। দোপাটি ৩০০ টাকা ও অপরাজিতা ১০০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তিন ফুট সাইজের লাল গাঁদার মালা প্রতি পিস এর দাম ছিল ২০টাকা, হলুদ গাঁদা মালার দাম ছিল ২৫ টাকা। জবার দাম ছিল ১০০০ টাকা প্রতি হাজার পিস।

প্রবল বর্ষণে ফুল চাষে ক্ষতি, আকাশছোঁয়া দাম পদ্ম-সহ অন্যান্য ফুলের
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















