News Flash

  • Home
  • খেলা
  • জয়পুরে ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে উড়িশা জয়ের লক্ষ্যে মরিয়া ত্রিপুরা
Image

জয়পুরে ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে উড়িশা জয়ের লক্ষ্যে মরিয়া ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে ত্রিপুরার ছেলেরা। যদিও প্রতিপক্ষ ওড়িশা। এবারকার ওড়িশার ট্র্যাক রেকর্ডও কিন্তু এবার তেমন উল্লেখযোগ্য নয়। কেননা প্রথম ম্যাচে মিজোরামকে হারানো ছাড়া ওড়িশার আর তেমন কোনও জয় নেই। একই অবস্থা ত্রিপুরা দলেরও প্রথম দুটি ম্যাচে যথাক্রমে জম্মু ও কাশ্মীর এবং তামিলনাড়ুর কাছে যথাক্রমে এক উইকেটে এবং নয় উইকেটে পরাজয়ের পর তৃতীয় ম্যাচের মাথায় প্রথম জয়ের স্বাদ পেয়েছে ২০২ রানের বিশাল ব্যবধানে মিজোরামকে হারিয়ে। এদিকে ওড়িশাও প্রথম ম্যাচেই মিজোরামকে হারানোর অভিজ্ঞতা নিয়ে ফেলেছে। পরবর্তী দুটি ম্যাচে যথাক্রমে পাঞ্জাবের কাছে ৫ উইকেটে এবং তামিলনাড়ুর কাছে আট উইকেটে পরাজয় স্বীকার করেছে। খেলা বিসিসিআই আয়োজিত অনূর্ধ্ব ১৯ একদিবসীয় ক্রিকেট তথা ভিনু মানকড় ট্রফির লীগ পর্যায়ে ই গ্রুপের চতুর্থ রাউন্ডে আগামীকাল ত্রিপুরা ও উড়িষ্যা ম্যাচের মতো আরও দুটি ম্যাচ রয়েছে। মিজোরাম খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে এবং অপর ম্যাচে জম্মু-কাশ্মীর খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে। উল্লেখ্য, পাঞ্জাব ইতোমধ্যে পরপর তিনটি ম্যাচে জয়ী হয়ে জয়ের হ্যাটট্রিক করার পাশাপাশি অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়নের লক্ষ্যে এগোচ্ছে। অপর খেলায় তামিলনাড়ুও জম্মু-কাশ্মীরের মধ্যে চমৎকার লড়াই হবে। কেননা দুই দল ইতোমধ্যে দুটি করে ম্যাচ জিতে নিয়েছে। এদিকে ত্রিপুরা দলের প্রথম একাদশ গত ম্যাচের কম্বাইনেশন রাখার ইচ্ছে রয়েছে বলে সংবাদ সূত্রে খবর রয়েছে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top