News Flash

Image

শারদোৎসবে বৃষ্টির দুশ্চিন্তা কাটলো

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর: শারদোৎসবে বৃষ্টির দুশ্চিন্তা কাটলো। থাকছে না বৃষ্টি। তবে সপ্তমী ও অষ্টমী তিথিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ১০ অক্টোবর অর্থাৎ বুধবার গোমতী এবং সিপাহিজলা জেলার দু-একটি স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যজুড়ে।

১১ অক্টোবর অর্থাৎ অষ্টমীর দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা বজ্র বিদ্যুৎ থাকতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়।

বাকি নবমী ও দশমীতে কোনো আবহাওয়ার খারাপ থাকার পূর্বাভাস নেই। অর্থাৎ ত্রিপুরায় শারদোৎসবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। ফলে শারদোৎসবের আনন্দে সবাই কোনো বাঁধা ছাড়াই মেতে উঠতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top