News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনীয়া পুর পরিষদের সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করল সাউথ ত্রিপুরা ইয়ুথ ফোরাম
Image

বিলোনীয়া পুর পরিষদের সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করল সাউথ ত্রিপুরা ইয়ুথ ফোরাম

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৯ অক্টোবর: সাউথ ত্রিপুরা ইয়ুথ ফোরামের উদ্যোগে শুভ ষষ্ঠীর পবিত্র সন্ধ্যায় বিলোনীয়া পুর পরিষদের সাফাই কর্মী দের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান তৎসঙ্গে কালীনগর পেট্রিয়টিক ক্লাব সংলগ্ন স্থানে দুর্গা পূজার স্টলের উদ্বোধনী অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে। উক্ত বস্ত্র বিতরণ  এবং স্টলের উদবোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন  শ্রীমতী স্মিতা মল, মাননীয়া জেলা শাসক ও সমাহর্তা, দক্ষিণ ত্রিপুরা জেলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী কৃষ্ণ চন্দ্র গুপ্তা, মাননীয় সহকারী সমাহর্তা, দক্ষিণ ত্রিপুরা জেলা, অনুষ্ঠানে অতিথি গণ উনাদের মুল্যবান ভাষণে সংস্থার সদস্য দের বিগত দিনের নানান কর্ম কান্ডের পাশাপাশি আজকের শুভ উদ্যোগের ভুয়সী প্রশংসা করেছেন। আগামীদিনে এই ধরনের সামাজিক কর্মকান্ড জারি রাখার আহবান জানিয়েছেন।

এই অনুষ্ঠানে বিলোনীয়া পুর পরিষদের ১০৬ জন সাফাই কর্মী দের শারদীয়া দুর্গাপূজার উপহার হিসাবে মহিলা দের কে শাড়ী, বেড কভার এবং পুরুষ দের কে সার্ট, প্যান্ট বিতরণ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে এই সংস্থা তার আগের দিন অর্থাৎ পঞ্চমীর পবিত্র তিথিতে সাব্রুম ও শান্তিরবাজারে অনুরূপ কর্মসূচী গ্রহণ করেছিল।

সমগ্র দক্ষিণ জেলার সর্বমোট ২৫১জন সাফাই কর্মীদের উপহার প্রদান করা হয়েছে, দুর্গাপূজা কে কেন্দ্র করে ফোরামের মনোরম ষ্টলে সাম্প্রতিক কালের নানান কর্মসূচী এবং ফোরামের সদস্য তথা সাইকেলে মাউন্ট এভারেস্ট বেসক্যাম্প জয়ী প্রথম বাঙালি সাইক্লিষ্ট বাপী দেবনাথ( নীল) ‘র রোমাঞ্চকর যাত্রার কিছু আলোকচিত্রী প্রদর্শিত হচ্ছে৷

এছাড়া ষ্টলে দর্শনার্থীদের জন্য জলছত্র, সেলফি পয়েন্ট, শারদীয়া ম্যাগাজিন  ইত্যাদিও সংযুক্ত করা হয়েছে৷ সংস্থার তরফ থেকে পাভেল দাস, সুমন পাল, তাপস পাল, মৃত্যুঞ্জয় বণিক প্রমুখ বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় জনগণ,সকল শুভানুধ্যায়ী দের ধন্যবাদ জানিয়েছেন এবং আগামীদিনে তাদের নানান সামাজিক কর্মসূচী বজায় রাখবে বলে ঘোষণা দিয়েছেন।

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top