News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেস শুধুমাত্র ঘৃণার রাজনীতি করছে : প্রধানমন্ত্রী
Image

কংগ্রেস শুধুমাত্র ঘৃণার রাজনীতি করছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): ফের কংগ্রেসের সমালোচনায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “কংগ্রেস শুধুমাত্র ঘৃণার রাজনীতি করছে, কংগ্রেস দেশকে ধ্বংস করতে উদ্যত। আমাদের সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহারাষ্ট্রে ৭ হাজার ৬০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করেছেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “আমি নিশ্চিত, মহারাষ্ট্রের জনগণ সমাজকে ধ্বংস করার জন্য এই সমস্ত শক্তিকে উপযুক্ত জবাব দেবে। মহারাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বিজেপি-মহাযুতি সরকারকে ভোট দিতে হবে, যাতে রাজ্য ও দেশের উন্নয়ন হয় নিশ্চিত করা যায়।”প্রধানমন্ত্রী আরও বলেছেন, “গতকাল, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীর নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে… দুই মেয়াদ শেষ করার পর, হরিয়ানায় তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়া ঐতিহাসিক। কংগ্রেসের পুরো বাস্তুতন্ত্র জনসাধারণকে বিভ্রান্ত করছিল… তারা জনগণের মধ্যে মিথ্যা ছড়ানোর চেষ্টা করেছিল। হরিয়ানার জনগণ দেখিয়েছে যে, তারা কংগ্রেস এবং তাঁদের শহুরে নকশাল মিত্রদের ঘৃণার ষড়যন্ত্রের শিকার হবে না।”

Releated Posts

নাগেন্দ্রর ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী, বললেন দলের সবাই ‘শৃঙ্খলাবদ্ধ সৈনিক’

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (আইএএনএস): আদিবাসী কল্যাণ দপ্তরে কথিত অনিয়মের অভিযোগ ঘিরে চাপ বাড়তে থাকায় কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান…

ByByNews Desk Aug 26, 2026

ঝাড়খণ্ড নিয়োগ কেলেঙ্কারি: সিডির কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি মূল অভিযুক্তের, ১০-১২ লক্ষ টাকায় বিক্রি সিডিপিও পদ

রাঁচি, ২৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের তদন্তে নেমে সিআইডির কাছে মূল অভিযুক্ত অভয় কুমার তিওয়ারির দেওয়া…

ByByNews Desk Aug 26, 2026

পরীক্ষার ফল নিয়ে বিক্ষোভ, পটনায় একেইউ-র সামনে পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো পড়ুয়াদের সঙ্গে মঙ্গলবার পটনায় আর্যভট্ট নলেজ ইউনিভার্সিটির…

ByBySandeep Biswas Aug 25, 2026

এমএমডিআর সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ভুবনেশ্বরে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ

ভুবনেশ্বর, ২৫ আগস্ট (আইএএনএস): সদ্য পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বা এমএমডিআর সংশোধনী আইন, ২০২৬…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top