News Flash

  • Home
  • দিনের খবর
  • কোলিয়ারি বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে মামলা গৃহীত হাইকোর্টে
Image

কোলিয়ারি বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে মামলা গৃহীত হাইকোর্টে

কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): বীরভূমে কয়লাখনি বিস্ফোরণ এবার আদালতের দোরগোড়ায়। ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন এক আইনজীবী।

৬ জনের প্রাণহানির পর কীভাবে বিস্ফোরণ ঘটল, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। একমাত্র এনআইএ সঠিক তদন্ত করতে পারে বলে দাবি করে মামলা দায়েরের অনুমতি চান আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। অনুমতি দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ অক্টোবর।

বীরভূমের খয়রাশোলের ভাদুলিয়া কয়লাখনিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা অত্যন্ত বেশি ছিল। খনি শ্রমিকদের শরীর বিস্ফোরণের ফলে ছিন্নভিন্ন হয়ে যায়। জখমদের শারীরিক অবস্থাও যথেষ্ট দুশ্চিন্তাজনক জায়গায় রয়েছে।

Releated Posts

পরীক্ষার ফল নিয়ে বিক্ষোভ, পটনায় একেইউ-র সামনে পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো পড়ুয়াদের সঙ্গে মঙ্গলবার পটনায় আর্যভট্ট নলেজ ইউনিভার্সিটির…

ByBySandeep Biswas Aug 25, 2026

এমএমডিআর সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ভুবনেশ্বরে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ

ভুবনেশ্বর, ২৫ আগস্ট (আইএএনএস): সদ্য পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বা এমএমডিআর সংশোধনী আইন, ২০২৬…

ByBySandeep Biswas Aug 25, 2026

স্মার্টফোন-ল্যাপটপ নয়, রাজস্থান ভোটে ফিরছে চারপাই, কেটলি আর চিমটা

জয়পুর, ২৫ আগস্ট (আইএএনএস): স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্রচারের যুগে রাজস্থানের আসন্ন স্থানীয় নির্বাচন যেন নিয়ে আসছে…

ByByNews Desk Aug 25, 2026

টিআরই-৪ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিহারের পড়ুয়াদের মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): বিপিএসসি টিআরই-৪ নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এবং সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে মঙ্গলবার বিহারের পটনায়…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top