News Flash

Image

প্রয়াত কারবি আংলং স্বশাসিত পরিষদের উপাধ্যক্ষ অজিতকুমার দে

ডিফু (অসম), ৭ অক্টোবর (হি.স.) : প্রয়াত কারবি আংলং স্বশাসিত পরিষদের উপাধ্যক্ষ অজিতকুমার দে। আজ সোমবার বেঙ্গালুরুতে বিজেপি নেতা অজিত কুমার দের মৃত্যু হয়েছে। হার্টের অস্ত্রোপচার করাতে গিয়ে বেঙ্গালরু থেকে আর স্বগৃহে ফেরা হলো না অজিতবাবুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬। তিনি রেখে গেছেন স্ত্রী, দুই কন্যা, জামাতা, নাতি সহ অসংখ্য গুণমুগ্ধ।

কারবি পাহাড়ের জনপ্রিয় তথা বরিষ্ঠ বিজেপি নেতা মৃদভাষী অতি নম্র ও ভদ্র স্বভাবের অজিত দের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বিশেষ করে কারব আংলং জেলার বঙ্গভাষীরা নিজেদের একজন অভিভাবক হারানোর শোকে মুহ্যমান।

উল্লেখ্য কংগ্রেস আমলে কারবি আংলং জেলা বিজেপির উপ-সভাপতির দায়িত্ব নিয়ে কারবি পাহাড়ে দলের খুঁটি গড়তে বিশেষ ভূমিকা নিয়েছিলেন প্রয়াত অজিত কুমার দে। ২০২২ সালে বিজেপির টিকিটে হাওরাঘাট পরিষদীয় আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়ে কারবি আংলং স্বশাসিত পরিষদের উপাধ্যক্ষ পদে বসেন তিনি। এর আগে ২০১৭ সালে তিনি পরিষদের মনোনীত সদস্য হিসেবেও কার্য নির্বাহ করেছিলেন। তিনি একজন সমাজকর্মী হিসেবে সবার কাছে অতি পরিচিত থাকার পাশাপাশি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন অজিত দে।

অজিতকুমার দের মৃত্যুতে হাওরাঘাট, ডিফু সহ সমগ্র জেলায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে কারবি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য ও সাংসদ অমরসিং তিসু গভীর শোক ব্যক্ত করে প্রয়াতের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Releated Posts

শিশু পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, অরুণাচলে ১৯ শিশুকে উদ্ধার, গ্রেফতার ৩ মহিলা

ইটানগর, ২৫ আগস্ট (আইএএনএস): সন্দেহভাজন শিশু পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল অরুণাচল প্রদেশ পুলিশ। রাজ্যের বিভিন্ন…

ByBySandeep Biswas Aug 25, 2026

আন্তঃরাজ্য বাস চলাচল স্বাভাবিক রাখতে নাগা-কুকি সম্প্রদায়কে ধন্যবাদ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৫ আগস্ট (আইএএনএস): ইম্ফল-দিমাপুর-গুয়াহাটি জাতীয় সড়ক-২ (NH-2) দিয়ে আন্তঃরাজ্য গণপরিবহণ পরিষেবার নির্বিঘ্ন ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করায়…

ByByNews Desk Aug 25, 2026

পাঁচ দফা দাবিতে কেএসইউকে আলোচনায় আমন্ত্রণ মেঘালয় সরকারের: মুখ্যমন্ত্রী

শিলং, ২৫ আগস্ট (আইএএনএস): খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর পাঁচ দফা দাবি নিয়ে আলোচনার জন্য সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে…

ByByNews Desk Aug 25, 2026

শিলং হিংসা: চতুর্থ কেএসইউ নেতাকে গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৪

গুয়াহাটি, ২৫ আগস্ট (আইএএনএস): শিলংয়ে গত ১৯ আগস্ট খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর কালো পতাকা নিয়ে বাইক র‍্যালিকে কেন্দ্র…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top