বহরমপুর, ৫ অক্টোবর (হি.স.): মুর্শিদাবাদের বহরমপুরে সরকারি কোয়ার্টারে রহস্যজনক মৃত্যু হল এক প্রোমোটারের। মৃতের নাম রবি দাস। তাঁর বাড়ি বহরমপুরের অযোধ্যানগরে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে রবি বহরমপুরের জেলখানা সংলগ্ন এলাকায় তাঁর এক বন্ধুর সরকারি কোয়ার্টারে আসেন।সেই কোয়ার্টারেই পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, দেহের কাছে থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এই ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত, দেহ ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে।

বহরমপুরে প্রোমোটারের রহস্য মৃত্যু, সুইসাইড নোট পুলিশের হাতে
Releated Posts
ভয়েস স্যাম্পল সংগ্রহের সিআইডি নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ২৫ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-র জারি করা ভয়েস স্যাম্পল সংগ্রহের নোটিসকে চ্যালেঞ্জ করে…
তারাতলায় গুদামের ছাদ ধস: নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর
কলকাতা, ২৫ জুন (আইএএনএস): কলকাতার তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামের ছাদ ধসে মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের জন্য…
মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…
বিহারের পূর্ব চম্পারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪
পাটনা, ২৪ জুন (আইএএনএস): বিহারের পূর্ব চম্পারণ জেলায় বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং…

















