News Flash

Image

রবিবার হাইলাকান্দিতে ৩৬৯৫ জন ছাত্রীকে  নিযুত ময়নার চেক

হাইলাকান্দি (অসম) ৫ অক্টোবর (হি.স.) :  হাইলাকান্দি জেলায় শিক্ষা বিভাগের প্রকল্প নিযুত ময়নায়  ৩৬৯৫ জন ছাত্রীকে রবিবার চেক তুলে দেওয়া হবে। হাইলাকান্দির জেলার তিনটি স্থানে সভার মাধ্যমে এই চেক তুলে দেওয়া হবে।  হাইলাকান্দির এস এস কলেজের খেলার মাঠে ১২৬৪ জন  ছাত্রীকে চেক তুলে দেওয়া হবে। এতে মুখ্য অতিথির হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। বোয়ালিপারের শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশনে ১১৫৮ জন ছাত্রীকে চেক তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী এবং বিধায়ক জাকির হোসেন লস্কর। অনুরূপভাবে লালা রুরাল কলেজে ১২৭৩ জন ছাত্রীকে নিযুত ময়নার চেক তুলে দেওয়া হবে । এতে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হাইলাকান্দির পুরপতি কল্যাণ গোস্বামী।

Releated Posts

শিশু পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, অরুণাচলে ১৯ শিশুকে উদ্ধার, গ্রেফতার ৩ মহিলা

ইটানগর, ২৫ আগস্ট (আইএএনএস): সন্দেহভাজন শিশু পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল অরুণাচল প্রদেশ পুলিশ। রাজ্যের বিভিন্ন…

ByBySandeep Biswas Aug 25, 2026

আন্তঃরাজ্য বাস চলাচল স্বাভাবিক রাখতে নাগা-কুকি সম্প্রদায়কে ধন্যবাদ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৫ আগস্ট (আইএএনএস): ইম্ফল-দিমাপুর-গুয়াহাটি জাতীয় সড়ক-২ (NH-2) দিয়ে আন্তঃরাজ্য গণপরিবহণ পরিষেবার নির্বিঘ্ন ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করায়…

ByByNews Desk Aug 25, 2026

পাঁচ দফা দাবিতে কেএসইউকে আলোচনায় আমন্ত্রণ মেঘালয় সরকারের: মুখ্যমন্ত্রী

শিলং, ২৫ আগস্ট (আইএএনএস): খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর পাঁচ দফা দাবি নিয়ে আলোচনার জন্য সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে…

ByByNews Desk Aug 25, 2026

শিলং হিংসা: চতুর্থ কেএসইউ নেতাকে গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৪

গুয়াহাটি, ২৫ আগস্ট (আইএএনএস): শিলংয়ে গত ১৯ আগস্ট খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর কালো পতাকা নিয়ে বাইক র‍্যালিকে কেন্দ্র…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top