News Flash

  • Home
  • খেলা
  • আগামীকাল ভারত বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ, ভালো রান হবে বলেই আশা
Image

আগামীকাল ভারত বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ, ভালো রান হবে বলেই আশা

গোয়ালিয়র, ৫ অক্টোবর (হি.স.): আগামীকাল ভারত-বাংলাদেশ প্রথম  টি-টোয়েন্টি ম্যাচ হবে  গোয়ালিয়রে। এই মাঠের টি-টোয়েন্টি রেকর্ডেও আছে বড় রানের পূর্বাভাস। মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক পরিসংখ্যান বলছে , গত জুনে এই মাঠে মধ্য প্রদেশ ক্রিকেট লিগের ১২ ম্যাচের মধ্যে দুই’শ রান হয়েছে চারবার। তাই আগামীকাল ভারত বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে এ রকমই স্কোর হবে বলে আশা মধ্যপ্রদেশ ক্রিকেট এসোসিয়েশনের  কর্মকর্তাদের। কর্মকর্তারা মনে করছেন, পিচ বদলানোর সুযোগ নেই। এখানে ভালোই রান হবে ধরে রাখা যায়।মধ্যপ্রদেশ লিগের ফাইনাল ম্যাচের কথা মনে করিয়ে দিয়েছেন এক কর্মকর্তা। গোয়ালিয়র চিতার করা ৭ উইকেটে ১৯৩ রান মালওয়া পেন্থার ১ বল বাকি থাকতেই টপকে যায়। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তো জব্বলপুর  লায়ন্স ৪ উইকেটে করেছিল ২৪৯ রান, জবাবে ভোপাল লেপার্ড করেছিল ২১৬ রান। পুরো টুর্নামেন্টে প্রথম ইনিংসে গড় রান হয়েছে ১৭১, দ্বিতীয় ইনিংসে ১৫০।

তাই মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বড় রান চান আগামীকালের ভারত বাংলাদেশ ম্যাচে। নতুন এই স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেকে রোমাঞ্চকর ম্যাচ উপহার দিতে চান আয়োজকেরা।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top