News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত-নেপাল সীমান্তের মেচী নদীতে জলে ডুবে মৃত্যু মহিলার
Image

ভারত-নেপাল সীমান্তের মেচী নদীতে জলে ডুবে মৃত্যু মহিলার

খড়িবাড়ি, ৫ অক্টোবর (হি. স.) : ইন্দো-নেপাল সীমান্তের মেচী নদীতে জলে ডুবে মৃত্যু হল এক মহিলার। খড়িবাড়ির পানিট্যাঙ্কির ছোটো বদরাজোতের ঘটনা।মৃতার নাম হেমা খয়রেল। নেপালের গৌরী গাওয়ের বাসিন্দা ছিলেন তিনি।

জানা গিয়েছে, শনিবার সকালে নেপাল থেকে খরস্রোতা মেচী নদী পেরিয়ে ভারতে আসার চেষ্টা করছিল ৩ জন নেপালের মহিলা।তবে নদীর জল বেশি থাকায় জলে তলিয়ে যায় ৩ জনই।তবে ২ জন জল থেকে উঠতে পারলেও হেমা খয়রেল নামে এক মহিলা জলে ডুবে যায়।

ঘটনাস্থল থেকে কিছুটা  দূরে নদীর চড়ে আটকে যায় সেই মহিলা।স্থানীয়দের বিষয়টি নজরে আসতেই পুলিশকে খবর দেওয়া হয়।খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ পৌঁছে মহিলার মৃতদেহ উদ্ধার করে খড়িবাড়ি থানায় নিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। বাকি ২ মহিলা নেপালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

Releated Posts

প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম যৌথ উন্নয়ন প্রকল্পে চুক্তি ভারত-জাপানের, ঘোষণা প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারত ও জাপান প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম যৌথ উন্নয়ন (কো-ডেভেলপমেন্ট) প্রকল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি…

ByByNews Desk Jul 2, 2026

বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাটের তিন বিধানসভা কেন্দ্রে ৩০ জুলাই উপনির্বাচন, ফল ৩ আগস্ট

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিহার, মধ্যপ্রদেশ এবং গুজরাটের তিনটি শূন্য বিধানসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল ভারতের নির্বাচন…

ByByNews Desk Jul 2, 2026

রাজস্থানে আইএসআই-এর অর্থ জোগান চক্রের সন্দেহভাজন এজেন্ট গ্রেফতার, গুপ্তচরবৃত্তির অর্থ লেনদেনের সূত্র উদ্ঘাটনের দাবি সিআইডির

জয়পুর, ২ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর জন্য অর্থ লেনদেনের একটি সন্দেহভাজন নেটওয়ার্কের হদিস পাওয়ার দাবি করেছে…

ByByNews Desk Jul 2, 2026

সারা দেশে কার্যকর ভিবি-জি রাম জি আইন : গ্রামীণ শ্রমিকদের মজুরি ১০ শতাংশের বেশি বৃদ্ধি, মিলবে ১২৫ দিনের নিশ্চিত কর্মসংস্থান

নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস) : গ্রামীণ জীবিকা শক্তিশালী করা, উচ্চতর মজুরি নিশ্চিত করা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে…

ByBySandeep Biswas Jul 1, 2026
Scroll to Top