News Flash

  • Home
  • দেশ
  • পুজোর আগেই এসএসসি-র নিয়োগ প্রক্রিয়া শুরু
Image

পুজোর আগেই এসএসসি-র নিয়োগ প্রক্রিয়া শুরু

কলকাতা, ৩ অক্টোবর (হি.স.): পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার থেকে নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিং শুরু করলো স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। মামলার জটে দীর্ঘ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ থমকে আছে।

মোট ১৪ হাজার ৫২ জন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ করবে এসএসসি। ইতিমধ্যে পূর্ণাঙ্গ শূন্যপদের তালিকাও প্রকাশ করা হয়েছে এসএসসি’র ওয়েবসাইটে। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের তারিখ আগেই ঘোষণা করেছিল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি।

গত শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এসএসসি জানিয়েছিল, বৃহস্পতিবার থেকে কাউন্সেলিং শুরু হবে। পুজোর আগে দু’দিন অর্থাৎ ৩ অক্টোবর ও ৪ অক্টোবর কাউন্সেলিং হবে। পুজোর পর ২৪ অক্টোবর, ২৫ অক্টোবর, ২৮ অক্টোবর ও ২৯ অক্টোবরও নিয়োগ কাউন্সেলিং করা হবে। বিধাননগরে এসএসসি অফিসে হবে কাউন্সেলিং।

এদিন সকাল সাড়ে দশটা থেকে কাউন্সেলিং শুরু হয় বলে এসএসসি-র তরফে জানানো হয়েছে। কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থীরা এসএসসি-র ওয়েবসাইটে ১ অক্টোবর অর্থাৎ গত সোমবার থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করার সুযোগ পেয়েছেন।

Releated Posts

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top