News Flash

  • Home
  • দেশ
  • জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার পরামর্শ কুণাল সরকারের
Image

জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার পরামর্শ কুণাল সরকারের

কলকাতা, ৩ অক্টোবর (হি.স.): আন্দোলন জারি রাখলেও জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার পরামর্শ দিলেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার।

জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কুর্নিশ জানিয়েই বৃহস্পতিবার ডা. সরকার বলেন, তাঁদের ওপর যে দায়িত্ব আছে, তাতে দ্বিতীয় দফার কর্মবিরতিতে যাওয়াটা ঠিক হবে কিনা ভাবা দরকার।

এ দিন ‘টিচার্স ফোরাম’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত বেশ কিছু বছর ধরে ভারতে স্বাক্ষরতার হার আটকে আছে ৮০ শতাংশ। বাকি ২০ শতাংশকে কিছুতেই স্বাক্ষরতার আওতায় আনা যাচ্ছে না, সমস্যা আছে। তা নিয়ে ভাবতে হবে। শিক্ষাক্ষেত্রে যা সমস্যা আছে, তার থেকে চারগুণ বেশি সমস্যা রয়েছে স্বাস্থ্যক্ষেত্রে। তা নিয়ে ভাবতে হবে, বসতে হবে, কিন্তু একই সঙ্গে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

ডা. কুণাল সরকার আরও বলেন, যতই পরিসংখ্যান দেওয়া হোক না কেন, আমাদের রাজ্যের মেডিক্যাল কলেজগুলোতে পিজিটি, জুনিয়র ডাক্তারদের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটা মানতেই হবে। আন্দোলন থেকে অনেকগুলি দাবি উঠে আসছে।

তিনি অনুরোধ করেন, এটা ভাবতে হবে, এটাকে কতটা আমরা সামাজিক সমস্যা হিসেবে ভাবছি, কতটা রাজনৈতিক সমস্যা হিসেবে ভাবছি, সেই দৃষ্টিভঙ্গিটাও পরিষ্কার করা দরকার।

ডা. কুণাল সরকার বলেন, ‘আবার হাত জোড় করে বলব, যে সমস্যাগুলো জুনিয়র ডাক্তাদের মধ্যে, সার্ভিস ডক্টরদের মধ্যে, প্রশাসনের মধ্যে রয়েছে, এই ত্রিপাক্ষিক আলোচনাটার মধ্যে সুপ্রিম কোর্টকে এনে সালিশি বসিয়ে সমস্যাটা সহজ করছি, নাকি আরও এই সমস্যাটাকে আমরা বিকৃত করছি।এই সমস্যার সমাধান যদি আমরা নিজেরা বের করতে না পারি তাহলে স্বাস্থ্য ব্যবস্থার শিরদাঁড়া ভেঙে পড়বে।

তিনি বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থায় অনেক সমস্যা আছে…. সরকারি হাসপাতালে গেলে সুতো ফুরিয়ে যায় আর বেসরকারিতে গেলে টাকা ফুরিয়ে যায়’। কিন্তু এই মুহূর্তে নিজেরা আলোচনা করে ঝামেলার একটা সমাধান বের করার পরামর্শ দিলেন কুণাল সরকার।

তিনি বলেন, আর যাই হোক না কেন, এই আন্দোলন যেন ৭০ দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায়! দুটো পাথর ঘষলে উত্তাপ বেরোয় ঠিকই, কিন্তু পাথর ক্ষয়ে যায়।

Releated Posts

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top