News Flash

  • Home
  • দেশ
  • রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রী অতিশীর
Image

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রী অতিশীর

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার অতিশী সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য,  দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী অতিশী।

প্রসঙ্গত, অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর ২১ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অতিশী। তার কয়েকদিন আগেই দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট৷ এরপর জামিন পেয়ে কেজরিওয়াল ঘোষণা করেন তিনি ৪৮ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন৷ আমজনতা তাঁকে সৎ শংসাপত্র দিলে, তবেই তিনি আবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে ফিরবেন বলেও জানান অরবিন্দ কেজরিওয়াল৷ এরপর থেকেই জল্পনা শুরু হয় দিল্লির  পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? অতিশীকে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top