News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজারহাটে দুই বাসের রেষারেষি, সংঘর্ষে আহত কমপক্ষে ১০ জন
Image

রাজারহাটে দুই বাসের রেষারেষি, সংঘর্ষে আহত কমপক্ষে ১০ জন

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (হি.স.): রাজারহাটে দুই বাসের মধ্যে রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনা। ওভারটেক করতে গিয়ে অন্য একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, দুই বাসের সংঘর্ষে আহত কমপক্ষে ১০ জন যাত্রী।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে ২১১ এবং চাকলা-করুণাময়ী রুটের বাস একে অপরের সঙ্গে রেষারেষি শুরু করে। দু’টি বাসই একই রুটের। তাই যাত্রী তোলার জন্য তাড়াহুড়ো করতে থাকে বাস দু’টি। একটা সময় একটি বাস অন্য বাসকে ওভারটেক করে এগিয়ে যেতে চায়। সেই সময়ে সামনে থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দু’টি বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। আহত হয়েছেন ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় সকলকে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top