News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহারে বন্যা পরিস্থিতি, প্রায় ১৬ লক্ষ জনজীবন বিপর্যস্ত
Image

বিহারে বন্যা পরিস্থিতি, প্রায় ১৬ লক্ষ জনজীবন বিপর্যস্ত

পাটনা, ৩০ সেপ্টেম্বর (হি.স.): নাগাড়ে বৃষ্টিতে উত্তর বিহারের ১২টি জেলা জলমগ্ন। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৬ লাখ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। তবে সোমবার সকালে সুপৌল জেলার বীরপুরে অবস্থিত কোসি ব্যারেজের গেটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে জলযন্ত্রণা থেকে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, গত চারদিন ধরে ব্যারেজের গেটগুলি খোলা ছিল।

জানা গেছে, বাগমতি সহ একাধিক নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। মুজাফফরপুরের সীমান্তবর্তী জেলা শিবহারে গভীর রাতে বাঁধ ভাঙার ফলে  কয়েকটি গ্রাম সম্পূর্ণ জলমগ্ন। বহু জায়গায় মানুষ আশ্রয়ের খোঁজে। এদিকে মুজাফফরপুরের কাটরা ব্লকের বাকুচিতে পাওয়ার গ্রিডের ভিতরে জল ঢুকে গেছে। যার জেরে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। সোমবার মুজাফফরপুরের জেলাশাসক সুব্রত কুমার এবং সিনিয়র পুলিশ সুপার রাকেশ কুমার বন্যাদুর্গত এলাকাগুলি পরিদর্শন করেন।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top