News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে সড়ক পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী অতিশী, পর্যবেক্ষণ সিসোদিয়া ও সৌরভের
Image

দিল্লিতে সড়ক পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী অতিশী, পর্যবেক্ষণ সিসোদিয়া ও সৌরভের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে সড়ক পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। দিল্লির বিভিন্ন এলাকায় সড়কের অবস্থা খতিয়ে দেখলেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, কৈলাশ গেহলট প্রমুখ। সোমবার সকালে দিল্লির পটপরগঞ্জ এলাকা সড়কের অবস্থা খতিয়ে দেখেন মনীশ সিসোদিয়া ও সৌরভ ভরদ্বাজ। মনীশ সিসোদিয়া বলেছেন, “অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশে, আমি এবং সৌরভ ভরদ্বাজ দিল্লির কয়েকটি রাস্তা পরিদর্শন করেছি। আমরা লক্ষ্য করেছি, অনেক রাস্তার অবস্থা খুবই খারাপ। কোথাও কোথাও কাজ চলছিল এবং গত ৭-৮ মাস ধরে রাস্তা খোঁড়াখুঁড়ি অবস্থায় ছিল। কোথাও কোথাও গর্ত খোলা রাখা হয়েছে। রাস্তাগুলো সংস্কার করা হবে। দিল্লির মানুষকে কষ্ট দেওয়ার জন্য বিজেপি দিল্লির সমস্ত রাস্তা ধ্বংস করে দিয়েছে… এখন অরবিন্দ কেজরিওয়াল ফিরে এসেছেন, সমস্ত কাজ দ্রুত শেষ হবে।”দিল্লির ওখলা এলাকায় সড়ক পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী অতিশী। তিনি বলেছেন, “দু’দিন ধরে, অরবিন্দ কেজরিওয়াল এবং আমি দিল্লির রাস্তাগুলি পরিদর্শন করেছি এবং দেখেছি যে রাস্তাগুলির অবস্থা খুবই খারাপ… অরবিন্দ কেজরিওয়াল দলের সমস্ত বিধায়ক এবং মন্ত্রীদের তাড়াতাড়ি দিল্লির রাস্তাগুলি সংস্কার করতে বলেছেন।”দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই রাজধানীর বাবরপুর এলাকার রাস্তার অবস্থা পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, “দিল্লিতে বৃষ্টির পর, রাস্তাগুলিতে সর্বত্র গর্ত তৈরি হয়েছে। যখন থেকে তারা অরবিন্দ কেজরিওয়ালকে জেলে রেখেছে, তখন থেকেই দিল্লির রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে… আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা রাস্তাগুলি পরিদর্শন করব। যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করা হবে।”

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top