ক্যানিং, ৩০ সেপ্টেম্বর (হি.স.): এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে। চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে ভুবন মণ্ডল নামে ওই সিভিক ভলেন্টিয়ারের, এমনটাই অভিযোগ পরিবারের। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে। ভুবনের পরিবারের দাবি, রবিবার বিকেলে অসুস্থ অনুভব করলে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন পরিবারের লোকজন। অভিযোগ, প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেন চিকিৎসকরা। ভুবনের কিছুই হয়নি বলে দাবি করেন চিকিৎসকরা। পরিবারের সদস্যদের দাবি, শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন ভুবন। হাসপাতালে রেখে অক্সিজেন দেওয়ার জন্য অনুরোধও করেছিলেন চিকিৎসকদের। কিন্তু তাঁরা কোনও কথাই কানে নেননি বলে অভিযোগ। সোমবার ভোরে ফের অসুস্থ হয়ে পড়েন ভুবন। পরিবারের লোকজন তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভুবনকে মৃত বলে ঘোষণা করেন। তবে পরিবারের দাবি, ভুবন ক্যান্সারে আক্রান্ত, তাঁর চিকিৎসা চলছে। শ্বাসকষ্ট জনিত সমস্যার কথা বললেও চিকিৎসকরা তা কানে নেননি। চিকিৎসায় গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে ভুবনের বলে দাবি তাঁদের। অভিযুক্ত চিকিৎসকদের শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ক্যানিংয়ে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের, ফের কাঠগড়ায় চিকিৎসকরা
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















