শ্রীনগর, ৩০ সেপ্টেম্বর (হি.স.): প্রথম দুই দফার ভোট শান্তিপূর্ণভাবেই মিটেছে জম্মু ও কাশ্মীরে। মঙ্গলবার, ১ অক্টোবর অন্তিম তথা তৃতীয় দফার ভোট হবে জম্মু ও কাশ্মীরে। এই দফায় জম্মু ও কাশ্মীরের ৭টি জেলায় ৪০টি বিধানসভা আসনে হবে ভোটগ্রহণ। ভাগ্য নির্ণয় হবে ৪১৫ জন প্রার্থীর।যে ৭টি জেলায় মঙ্গলবার ভোটগ্রহণ হবে, সেই জেলাগুলির মধ্যে রয়েছে জম্মু, উধমপুর, সাম্বা,কাঠুয়া, বারামুল্লা, বান্দিপোরা ও কুপওয়ারা। তৃতীয় দফায় ভোটগ্রহণকে ঘিরে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না, ঘটে তাই নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন।

জম্মু ও কাশ্মীরে মঙ্গলে তৃতীয় দফার ভোট, ভাগ্য নির্ণয় ৪১৫ জন প্রার্থীর
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















