News Flash

  • Home
  • দেশ
  • ভদ্রকে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে ধৃত ৯; স্তব্ধ ইন্টারনেট পরিষেবা, আঁটোসাঁটো নিরাপত্তা
Image

ভদ্রকে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে ধৃত ৯; স্তব্ধ ইন্টারনেট পরিষেবা, আঁটোসাঁটো নিরাপত্তা

ভদ্রক, ২৮ সেপ্টেম্বর (হি.স.): ওড়িশার ভদ্রকে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে ৯ জনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি ৪৮ ঘণ্টার জন্য স্তব্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। শুক্রবার রাত থেকেই ভদ্রকজুড়ে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। পাথর ছোড়ার ঘটনায় কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছেন।আপত্তিকর সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয় ভদ্রকে। আর তাই ভদ্রক প্রশাসন ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে। ধামানগর এনএসি এবং আশেপাশের এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নম্বর ধারা জারি করা হয়েছে। ৯ জনকে আটক করা হয়েছে এবং উল্লেখযোগ্য পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top