News Flash

  • Home
  • দিনের খবর
  • রেশন দুর্নীতি মামলায় ইডি দপ্তরে খাদ্য ভবনের তিন আধিকারিক হাজির
Image

রেশন দুর্নীতি মামলায় ইডি দপ্তরে খাদ্য ভবনের তিন আধিকারিক হাজির

কলকাতা, ২৭ সেপ্টেম্বর(হি.স.): রেশন বণ্টন দুর্নীতি মামলায় খাদ্য ভবনের তিনজন আধিকারিক শুক্রবার ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) দফতরে নথি সহ হাজির হন। ইডি সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার রেশন ব্যবস্থা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি চাওয়া হয়েছিল। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল, ওই দুই জেলায় মোট কতগুলি রেশন দোকান রয়েছে, কতজন রেশন কার্ডধারী আছেন, এবং কতগুলি মিল এই ব্যবস্থার সঙ্গে যুক্ত, এই ধরনের তথ্যাদি। ইডি এই নথিগুলি যাচাই করে রেশন দুর্নীতি নিয়ে তদন্তে এগোতে চাইছে। এই বিষয়ে তলব করার পর খাদ্য ভবনের আধিকারিকরা সংশ্লিষ্ট নথি নিয়ে ইডি দফতরে আসেন।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top