News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারের দুই শিক্ষার্থীকে হেনস্থার ঘটনায় গ্রেফতার দুই, মমতাকে আক্রমণ পুনাওয়ালার
Image

বিহারের দুই শিক্ষার্থীকে হেনস্থার ঘটনায় গ্রেফতার দুই, মমতাকে আক্রমণ পুনাওয়ালার

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি.স.): শিলিগুড়িতে পরীক্ষা দিতে আসা বিহারের দুই ছাত্রকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হল দুই অভিযুক্তকে। শিলিগুড়ি কমিশনারেটের অধীনে বাগডোগরা পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি বিশ্বচন্দ ঠাকুর বলেছেন, বিহার থেকে শিলিগুড়িতে পরীক্ষা দিতে আসা দুই যুবককে হুমকি, নিগ্রহ করার দায়ে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম – রজত ভট্টাচার্য ও গিরিধারী রায়। উভয়েই শিলিগুড়ির বাসিন্দা।এদিকে, শিলিগুড়িতে বিহারের দুই যুবককে নিগ্রহের ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তিনি শুক্রবার বলেছেন, “যারা সর্বদা সংবিধানের কথা বলেন, তাঁদের উত্তর দেওয়া উচিত, বিহারীরা বাংলায় গেলে তাঁদের মারধর করা হয় কেন? বাংলায় কি আইন-শৃঙ্খলা অবশিষ্ট নেই? সংবিধান কি সেখানে বাস্তবায়িত হয় না?… তেজস্বী যাদব, যিনি বাংলায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচার করেছিলেন, পশ্চিমবঙ্গের সরকার কী করছে জবাব দেওয়া উচিত…তারা ভারতীয়দের মারছে, কিন্তু রোহিঙ্গাদের নয়। অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হচ্ছে।”উল্লেখ্য, বিহার থেকে শিলিগুড়িতে পরীক্ষা দিতে আসা দুই ছাত্রকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। সেই সংক্রান্ত একটি ভিডিও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং শেয়ার করেছেন। এরপরই শুরু হয়েছে বিতর্ক।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top