News Flash

  • Home
  • দেশ
  • উৎসবের মেজাজ কিছুটা ক্ষীণ, কুমোরটুলিতে হইহই রব তুলনায় অনেকটাই কম
Image

উৎসবের মেজাজ কিছুটা ক্ষীণ, কুমোরটুলিতে হইহই রব তুলনায় অনেকটাই কম

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি.স.): উৎসবের দিন প্রায় এসেই গেল, বাকি আর মাত্র কিছু দিন। একে বৃষ্টির দাপট, তার ওপর আর জি কর কাণ্ডে সুবিচারের দাবি! কুমোরটুলিতে এবার হইহই রব তুলনায় অনেকটাই কম, স্বাভাবিকভাবেই এবার উৎসবের মেজাজও তুলনায় অনেকটাই কম।কলকাতার বড়বড় বাজারে ক্রেতাদের দেখা মিলছে না সেভাবে, অনেকেই বৃষ্টিকে দায়ী করছেন। প্রত্যক্ষ অথবা পরোক্ষ একাধিক কারণ থাকতেই পারে, তবে এবারের পুজো জৌলুস হারিয়েছে কিছুটা। বৃষ্টিতে শহর থেকে গ্রাম সর্বত্রই মনে খুব বেশি আনন্দ নেই সাধারণ মানুষের মধ্যে।ফলে কুমোরটুলিতেও চেনা ছন্দ উধাও। বৃষ্টি হোক আর নাই হোক, প্রতি বছর এই সময় কুমোরটুলি জুড়ে হইহই রব থাকে। ফটোগ্রাফার আর ক্লাবকর্তাদের আনাগোনায় শোরগোল পড়ে যায় মৃৎশিল্পীদের স্টুডিয়োয়। কিন্তু, এবার সেই ভিড় নেই। তাতে স্বাভাবিকভাবেই চিন্তায় কুমোরটুলি।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top